,

প্রথম একসঙ্গে ছবি দিলেন যশ-নুসরাত

news-image

বিনোদন ডেস্ক : গত আগস্টে ছেলে সন্তানের জন্ম দিয়েছেন টালিগঞ্জের নায়িকা সাংসদ নুসরাত জাহান। ছেলের নাম রেখেছেন ঈশান। তবে ছেলের বাবার নাম নিয়ে কয়েক মাস ধরেই হয়েছে অনেক হৈচৈ। অনেক আলোচনা সমালোচনার পর অবশেষে নিশ্চিত হওয়া যায় ঈশানের বাবা নায়ক যশ দাসগুপ্ত।

এবার ঈশানের মা এবং বাবা প্রথমবার একসঙ্গে ছবি দিয়েছেন ইনস্টাগ্রামে। নুসরাত জাহানের ঘনিষ্ঠ বন্ধু প্রভা আগওয়ালের জন্মদিন পালন করতে গিয়েছিলেন নুসরাত এবং তার সঙ্গী যশ দাশগুপ্ত। সেখানে তোলা একটি সেলফি ইনস্টাগ্রাম স্টোরিতে দিয়েছেন যশ।

ছবিতে দেখা যাচ্ছে, কালো পোশাকে সেজেছেন ‘যশরত’। প্রভাকে মাঝখানে দাঁড় করিয়ে দুজনে দু’পাশ থেকে তাকে জড়িয়ে ধরেছেন। আর সেলফি তোলার দায়িত্ব পালন করেছেন ঈশানের বাবা যশ।

যশ এই ছবিটি স্টোরিতে দেওয়ার পর নুসরাত সেটি শেয়ার করেছেন। যশের মতো তিনিও প্রভাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।

আনন্দবাজার পত্রিকা তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, সদ্য কাজে ফিরেছেন ঈশান-জননী। গত ১ অক্টোবর সুদেষ্ণা রায়, অভিজিৎ গুহের আগামী ছবি ‘জয় কালী কলকাত্তেওয়ালি’র কাজ করতে রাজারহাটে যান সাংসদ-তারকা। সে উপলক্ষে মেকআপ ভ্যানে কেকও কেটেছেন তিনি। মা হওয়ার পর শনিবার প্রথম নিজের লোকসভা কেন্দ্র বসিরহাটে গিয়েছিলেন নুসরাত।

সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নুসরাত বলেন, আমার পরিবার অনেক বড়। শুধু ঈশানকে দেখলে তো হবে না। এখানকার মানুষজনও আমার পরিবার। মা হওয়ার পর ছয় সপ্তাহও বিশ্রাম নেইনি। তার আগেই কাজে বেরিয়েছি। তবে আমার গোটা টিম এখানে (বসিরহাটে) কাজ করেছে। এখানে আমার আসার থেকেও মানুষের কাজ হওয়াটা বেশি জরুরি।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য