,

ক্ষমতায় থাকতে জিয়া হাজার হাজার সেনা হত্যা করেছেন’

news-image

‘নিজস্ব প্রতিবেদক : ক্ষমতায় থাকতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হাজার হাজার সেনাসদস্য হত্যা করেছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

তিনি বলেছেন, ‘বিএনপির জন্মটাই হয়েছে মানুষ খুন করার মধ্য দিয়ে। তাদের দলের প্রতিষ্ঠাতা ক্ষমতা থাকতে হাজার হাজার অফিসার ও জওয়ানকে হত্যা করেছেন। বিমানবাহিনীর যে সদস্যদের জিয়া হত্যা করেছিলেন, শনিবার (২ অক্টোবর) তাদের পরিবারের সদস্যরা সভা করে জিয়ার মরণোত্তর বিচার দাবি করেছেন।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে রোববার (৩ অক্টোবর) বিকেলে রাজধানীর জুরাইন রেলগেট চত্বরে বেসরকারি প্রতিষ্ঠান অ্যাসোসিয়েশন অব হিউম্যান ডিভেলপমেন্ট প্রোগ্রাম আয়োজিত খাদ্যসামগ্রী বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেনে মন্ত্রী।।

ড. হাছান মাহমুদ বলেন, ‘বিএনপি নেতা ফখরুল সাহেব, রিজভী সাহেব বড় বড় কথা বলেন, গয়েশ্বর বাবু তালে-বেতালে কথা বলেন, আর তাদের বিএনপি খুনির দল। জিয়া একজন খুনি এবং তার স্বরূপ যখন আরও উন্মোচিত হবে, আজ যারা তার দল করেন তারা একদিন লজ্জিত হবেন।’

পক্ষান্তরে আওয়ামী লীগকে মেহনতি মানুষের দল হিসেবে বর্ণনা করে দলের এ যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘আওয়ামী লীগ এরশাদ সাহেবের স্যুট-কোট-টাই পরা মানুষের ড্রইংরুমের দল নয়, জিয়ার সাফারি-কোট পরা মানুষের দলও নয়। আওয়ামী লীগ গরিব মেহনতি মানুষের কথা বলে, সাধারণ মানুষের দল আর জননেত্রী শেখ হাসিনা সেই সাধারণ মানুষের নেতা। সে কারণেই গত ১৩ বছরে সাধারণ মানুষের ভাগ্যের উন্নয়ন হয়েছে।’

আয়োজক সংগঠনের কর্ণধার ড. মো. আওলাদ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে কদমতলী থানা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নাছিম মিয়া, ৫৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা লিয়াকত মুফতি, ঢাকা জেলা পরিষদ সদস্য মো. আলমগীর হোসেন এবং কদমতলী থানা আওয়ামী লীগ সদস্যরা সভায় বক্তব্য দেন। সভাশেষে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন তথ্যমন্ত্রী।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য