,

এসপিসি ওয়ার্ল্ডের সিইও-নিরাপদ শপের পরিচালকসহ গ্রেফতার ৩

news-image

নিজস্ব প্রতিবেদক : অল্প কয়েক বছরের মধ্যে দেশের সবচেয়ে নামিদামি হাসপাতাল, মিল, ফ্যাক্টরি, কারখানা, গার্মেন্টসের অংশীদারত্ব হবে আপনার, পাশাপাশি আসবে নগদ টাকা। সদস্য সংখ্যা বাড়াতে পারলে সেই টাকার পরিমাণ কিছু দিনের মধ্যে পৌঁছে যাবে লাখের কোঠায়। ভুয়া একটি প্রতিষ্ঠানের এমডি ও সিইও এমন লোভ দেখিয়ে লাখ লাখ মানুষের কাছ থেকে হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা।

এসব অভিযোগের ভিত্তিতে এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেসের সিইও ও এমডি আল-আমিন এবং নিরাপদ শপ নামে আরেকটি ই-কমার্স প্রতিষ্ঠানের পরিচালকসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

রোববার (৩ অক্টোবর) সন্ধ্যায় তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আজাদ রহমান।

তিনি বলেন, এ বিষয়ে আগামীকাল (সোমবার) দুপুরে সিআইডির প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য