,

সিটির ১২ বছর বয়সী শিক্ষার্থীদের টিকাদানের প্রস্তুতি চলছে

news-image

সারাদেশে নয়, শুধু সিটি করপোরেশন এলাকায় ১২ বছরের অধিক বয়সী শিক্ষার্থীদের করোনা টিকা দেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।রবিবার (৩ অক্টোবর) দুপুরে চাঁদপুর সার্কিট হাউজে অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের বর্ধিত সভাশেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, স্বাস্থ্য অধিদফতরের সঙ্গে শিক্ষার্থীদের টিকা দেওয়ার বিষয়ে আমাদের আলোচনা চলছে। যাদের বয়স ১২ বছরের অধিক, তাদেরকে একটি টিকা দেওয়ার সুযোগ রয়েছে। সেটাও যেকোনও জায়গায় দেওয়া যাবে না। তারও কিছু কারিগরি সহায়তার বিষয় রয়েছে। হয়তো শুধু সিটি করপোরেশন এলাকার শিক্ষার্থীদের টিকা দেওয়া সম্ভব হবে।

তিনি আরও বলেন, টিকা কখন ও কীভাবে দেওয়া শুরু করতে পারবো, তা নিয়ে স্বাস্থ্য অধিদফতরের সঙ্গে কথাবার্তা চলছে।এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নূরুল আমিন রুহুলসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য