,

সাত মাস পর শনাক্তের হার ৩ শতাংশের নিচে

news-image

গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে শনাক্ত হয়েছেন ৬১৭ জন। এসময়ে রোগী শনাক্তের দৈনিক হার নেমে এসেছে তিন শতাংশের নিচে। এর আগে গত ২৮ ফেব্রুয়ারিতেও শনাক্তের হার ছিল তিন শতাংশের নিচে। সেদিন নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল ২ দশমিক ৮৭ শতাংশ।

রবিবার (৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় করোনাতে রোগী শনাক্তের হার দুই দশমিক ৯০ শতাংশ।গত ২৪ ঘণ্টায় করোনাতে শনাক্ত হওয়া ৬১৭ জনকে নিয়ে সরকারি হিসেবে এখন পর্যন্ত শনাক্ত হলেন ১৫ লাখ ৫৭ হাজার ৯৬৪ জন।গত ২৪ ঘণ্টায় করোনাতে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৮ জন। তাদের নিয়ে দেশে সরকারি হিসেবে এখন পর্যন্ত করোনাতে আক্রান্ত হয়ে মোট মারা গেলেন ২৭ হাজার ৫৭৩ জন।

করোনাতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ১১২ জন। তাদের নিয়ে দেশে করোনাতে আক্রান্ত হয়ে মোট সুস্থ হলেন ১৫ লাখ ১৮ হাজার ৭৫৪ জন।

স্বাস্থ্য অধিদফতর জানাচ্ছে, দেশে এখন পর্যন্ত করোনাতে রোগী শনাক্তের হার ১৫ দশমিক ৯১ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৪৮ শতাংশ আর শনাক্ত বিবেচনায় মৃত্যু হার এক দশমিক ৭৭ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ২১ হাজার ১৬০টি আর নমুনা পরীক্ষা হয়েছে ২১ হাজার ২৪৬টি। দেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে ৯৭ লাখ ৯৪ হাজার ৪৯০টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৭২ লাখ ১০ হাজার ৬৯৯টি আর বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ২৫ লাখ ৮৩ হাজার ৭৯১টি। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৮ জনের মধ্যে পুরুষ ৯ জন, নারীও ৯ জন। দেশে এখন পর্যন্ত করোনাতে আক্রান্ত হয়ে মোট পুরুষ মারা গেলেন ১৭ হাজার ৬৯২ জন আর নারী মারা গেছেন ৯ হাজার ৮৮১ জন।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৮ জনের মধ্যে ৮১ থেকে ৯০ বছরের মধ্যে রয়েছেন দুইজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে তিনজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে পাঁচজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে পাঁচজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে দুইজন আর শূন্য থেকে ১০ বছরের মধ্যে রয়েছে একজন।

তাদের মধ্যে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের আছেন সাতজন করে, রাজশাহী ও খুলনা বিভাগের আছেন দুইজন করে।মারা যাওয়া ১৮ জনের মধ্যে সরকারি হাসপাতালে মারা গেছেন ১৫ জন আর বেসরকারি হাসপাতালে মারা গেছেন তিনজন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য