,

নরসিংদীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ১২

news-image

নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর মনোহরদীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ১২ জন আহত হয়েছেন। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে মনোহরদী উপজেলার নারান্দি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষনিক ভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, বিআরটিসির একটি বাস যাত্রীসহ দুপুর ১২টার দিকে সদর উপজেলার ভেলানগর বাসস্ট্যান্ড থেকে ছেড়ে যায়। বাসটি মনোহরদী-কটিয়াদী আঞ্চলিক সড়ক ধরে নারান্দি বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এ সময় মনোহরদী পরিবহন ও বিআরটিসি বাসের চালকসহ ১২ জন আহত হয়। এলাকাবাসী, ফায়ার সার্ভিস ও পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে পার্শ্ববর্তী ক্লিনিকে নিয়ে যায়।

বিআরটিসি বাসে থাকা সুব্রত কুমার নামে এক যাত্রী বলেন, আমি বাসের পেছনের দিকে বসা ছিলাম। হঠাৎ আমাদের বাসটি উল্টো পথে ঢুকে যায় এবং বিপরীত দিক থেকে আসা অপর একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিচুর রহমান বলেন, কিভাবে কি ঘটল, কোন বাসের দোষ ছিল তা বলতে পারছি না।এগুলো খুঁজে বের করতে সময় লাগবে। বাস দুটি এখনও ঘটনাস্থলে। এগুলো রাস্তা থেকে সরানোর প্রস্তুতি চলছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য