,

কবরীর বাড়ি আবারও দখলের চেষ্টা

news-image

বিনোদন প্রতিবেদক : প্রয়াত জনপ্রিয় অভিনেত্রী ও সাবেক সংসদ সদস্য সারাহ বেগম কবরী। তার গুলশানের বাড়িতে আবার অচেনা লোকজনের আনাগোনার অভিযোগ উঠেছে। এ বিষয়ে অভিনেত্রীর ছোট ছেলে শাকের ওসমান অভিযোগ করে বলছেন, তাদের বাড়িটি দখলের অপচেষ্টা করেছে।

গত ২৮ সেপ্টেম্বর এ বিষয়ে তিনি গুলশান থানায় একটি জিডিও করেছেন বলে নিশ্চিত করেছেন।

গুলশান থানায় জিডি সূত্রে জানা যায়, গত ২৭ সেপ্টেম্বর রাত আনুমানিক আড়াইটার দিকে কবরীর গুলশান লেক পাড়ের বাসায় তার ছেলে সিসি ক্যামেরায় দেখতে পান যে কিছু লোক তাদের বাসার গ্রাউন্ড ফ্লোরের বাতি নিভিয়ে দিয়েছে। এর ঠিক ২০ মিনিট পর অর্থাৎ ২টা ৫০ মিনিটে সিসি ক্যামেরায় তিন ব্যক্তিকে বাসার সিঁড়ি দিয়ে তিনি নামতে দেখেন।

এমন অবস্থায় তিনি জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ ফোন করে পুলিশকে ডাকেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে অচেনারা মোটরসাইকেল যোগে সেখান থেকে চলে যায় বলেও জিডিতে উল্লেখ করেন তিনি।

এ বিষয়ে শাকের চিশতী বলেন, ‘মা বেঁচে থাকতে এ বাড়িটি দখলের চেষ্টা করছিলো তারা। সেই চক্র মা মৃত্যুর পর আবারও সক্রিয় হয়ে উঠেছে। আমি পুলিশের সঙ্গে কথা বলছি। থানায় জিডি করছি।’

২৭ সেপ্টেম্বর শাকের চিশতীর ফোনে ঘটনাস্থলে যাওয়া গুলশান থানার উপ-পরিদর্শক আজিজুল হক জাগো নিউজকে বলেন, ‘ওই দিন রাতে শাকের চিশতী সাহেবের ফোনে আমরা কবরীর বাসায় যাই। সেখানে কিছু লোকজন এসেছিল বলে আমরা জানতে পেরেছি। তারা কে বা কি উদ্দেশ্য এসেছিল আমরা তা জানি না। তবে বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।’

উল্লেখ্য, প্রয়াত অভিনেত্রী কবরী বেঁচে থাকতে ২০১৮ সালে বাড়িটির দুই ফ্ল্যাট মালিকের সঙ্গে তার ঝামেলা চলছিল। এই ঝামেলাকে কেন্দ্র করে তাকে লাঞ্চিত করা হয়েছে উল্লেখ করে তখন একটি জিডি করেছিলেন গুলশান থানায়। তিনি তখন অভিযোগ করে বিভিন্ন গণমাধ্যমে বলেছিলেন, তার বাড়িটি দখলের চেষ্টা করছে একটি চক্র।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য