,

নিষেধাজ্ঞাকে সামনে রেখে চড়া দামে বিক্রি হচ্ছে ইলিশ

news-image

উপজেলা প্রতিনিধি : ৪-২৫ অক্টোবর ইলিশ মাছ ধরায় নিষেধাজ্ঞাকে সামনে রেখে মোংলার মাছ বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে ইলিশ। আর নিষেধাজ্ঞা শুরুর আগেই ইলিশ কিনতে বাজারে ভিড় করছেন ক্রেতারা। এই সুযোগে বিক্রেতারাও নিচ্ছেন প্রায় দ্বিগুণ দাম।

রোববার (৩ অক্টোবর) পৌর শহরের প্রধান মাছ বাজার ঘুরে দেখা যায়, দেড় কেজি ওজনের ইলিশ ১৮০০ থেকে ২০০০ টাকা দরে এবং এক কেজি ওজনের ইলিশ ১৪০০ থেকে ১৬০০ টাকা দরে বিক্রি হচ্ছে।

ক্রেতা হারুন অর রশিদ ও দীনেশ সাহা বলেন, ‘দুই একদিন আগে যে দামে ইলিশ বিক্রি হয়েছে এখন তা প্রায় দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে। সকালে গিয়েছিলাম ইলিশ কিনতে। বাজারে বড় ইলিশের পাশাপাশি জাটকা ইলিশের দামও দ্বিগুণ বেড়েছে।’

মোংলা পোর্ট মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি মো. আফজাল ফরাজি জানান, যেহেতু মোংলা নদীসহ সুন্দরবন সংলগ্ন নদ-নদীতে ইলিশ পাওয়া যাচ্ছেনা তাই দূরের মোকাম থেকে তাদের বেশি দামে ইলিশ কিনতে হচ্ছে। এ কারণে ব্যবসায়ীরাও বেশি দামে ইলিশ বিক্রি করছেন।

মোংলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম বলেন জানান, সাগর ও নদীতে ইলিশের প্রজনন বৃদ্ধি করতে আগামী ৪-২৫ অক্টোবর পর্যন্ত ইলিশ ধরায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এ সময়ে যারা ইলিশ ধরবে এবং ক্রয়-বিক্রয়, পরিবহণ ও মজুদ করবে তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হবে। নদীতেও অভিযান চালানো হবে। তবে এই নিষেধাজ্ঞার আগের দিন যারা ইলিশ বেশি দামে বিক্রি করছে তাদের ক্ষেত্রে এই মুহূর্তে কিছু করার নেই বলেও জানান তিনি।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য