,

তালেবানের সমর্থনে হাজারো মানুষের সমাবেশ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানে তালেবানের সমর্থনে প্রায় এক হাজার মানুষ সমাবেশ করেছে। রাজধানী কাবুলের উত্তরের বড় একটি মাঠে স্থানীয় সময় রোববার জড়ো হন তারা। তবে এই সমাবেশে নারীদের উপস্থিতি দেখা যায়নি। শুধুমাত্র পুরুষরা এতে অংশ নেন। কোহদামান পৌরসভার ওই সমাবেশে তালেবান কর্মকর্তারা বক্তব্য রেখেছেন।

তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর প্রথমবারের মতো রাজধানীতে এ ধরনের সমাবেশের আয়োজন করা হলো। সাত সপ্তাহ আগে দেশের নিয়ন্ত্রণ নেয় তালেবান।

সমাবেশে থাকা লোকজন তালেবানের সমর্থনে স্লোগান দিচ্ছিলেন। এর আগে নারীরাও তালেবানের সমর্থনে সমাবেশ করেছিলেন।

তালেবান দেশটির নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকেই লোকজনের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছিল। এর আগে যখন ১৯৯০ সাল থেকে ২০০১ পর্যন্ত তালেবান দেশের ক্ষমতায় ছিল তখন বেশ কঠোর নিয়ম জারি ছিল। তালেবানের পূর্বের শাসন ব্যবস্থা ফিরে আসে কিনা তা নিয়েই সংশয় দেখা দিয়েছে। কিন্তু তালেবানের পক্ষ থেকে সবাইকে আশ্বস্ত করা হয়েছে যে, তারা দেশের মানুষের জন্য কাজ করবে।

তবে তালেবানের শাসন শুরুর পর থেকেই দেশটিতে অর্থনৈতিক সংকটসহ বিভিন্ন ধরনের বিপর্যয় শুরু হয়েছে। তালেবানের নানা ধরনের আশ্বাসের পরও নারীদের পড়াশোনা কার্যত বন্ধ রয়েছেই দেশটিতে। মরদেহ ঝুলিয়ে রেখে সাধারণ মানুষকে সতর্ক করাসহ বহু অভিযোগ উঠছে তালেবানের বিরুদ্ধে। তালেবানের তোপের মুখে পড়েছে দেশটির গণমাধ্যমগুলোও।

সম্প্রতি তালেবানের নতুন সরকার গণমাধ্যমের ওপর ১১টি নতুন নির্দেশনা জারি করেছে। ধারণা করা হচ্ছে, মিডিয়া সেন্সরশিপের জন্যই এ নির্দেশনা। নতুন নির্দেশনা জারি হওয়ায় দেশটির গণমাধ্যমকর্মী, অধিকারকর্মীসহ সংশ্লিষ্টরা আতঙ্কিত বলে খবর পাওয়া গেছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য