সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে আপত্তিকর অবস্থায় ধরা, স্ত্রীর প্রেমিককে পিটিয়ে হত্যা করলো স্বামী

news-image

রংপুর ব্যুরো : রংপুরের পীরগঞ্জ পৌর শহরের সোনাকান্দর মহল্লায় স্ত্রীর সঙ্গে পরকীয়া প্রেমিককে আপত্তিকর অবস্থায় দেখে প্রেমিককে পিটিয়ে হত্যা করেছেন স্বামী। এ সময় স্ত্রীকেও পিটিয়ে গুরুতর আহত করেন তিনি। ওই ঘটনার পর থেকে পলাতক রয়েছেন ওই স্বামী।
রবিবার ভোরে আহত পারভেজ ইসলাম রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর আগে শনিবার রাতে পীরগঞ্জ পৌর শহরের সোনাকান্দর মহল্লায় পরকীয়ার অভিযোগে লাঠিপেটা করার এ ঘটনা ঘটে।

নিহত পারভেজ ইসলাম (২৫) পীরগঞ্জ উপজেলা সদরের বালুয়াঘাট গ্রামের রেনু মিস্ত্রির ছেলে। সে পীরগঞ্জ বন্দর বাজারে ইলেকট্রনিক সার্ভিসিংয়ের ব্যবসা করতেন।পুলিশ ও স্থানীয় গ্রামবাসীরা জানায়, নিহত পারভেজের সঙ্গে ওই নারীর দীর্ঘদিন ধরে পরকীয়ার সম্পর্ক চলছিল। ঘটনার দিন শনিবার রাত সাড়ে ১০টার দিকে বাড়িতে কেউ না থাকার সুযোগে পারভেজ ওই গৃহবধূর সঙ্গে দেখা করতে যান।

এ সময় গৃহবধূর স্বামী তাদের দুজনকে আপত্তিকর অবস্থায় দেখে উত্তেজিত হয়ে উঠেন। বাগবিত-ার একপর্যায়ে স্ত্রীসহ প্রেমিক পারভেজকে বাঁশের লাঠি দিয়ে পেটাতে থাকেন। এতে লাঠির আঘাতে পারভেজের মাথা থেঁতলে প্রচুর রক্তক্ষরণ হয়।পরে আশপাশের লোকজন এসে আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে পারভেজকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। রবিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

বর্তমানে ওই নারী পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তাদের সংসারে একটি সন্তান রয়েছে। এদিকে ওই ঘটনার পর থেকে গৃহবধূর স্বামী পলাতক রয়েছেন। অন্যদিকে আপত্তিকর অবস্থায় দেখার বিষয়টি নিয়ে তাদের পরিবারের কেউ মুখ খুলছেন না।
বিষয়টি নিশ্চিত করেছেন পীরগঞ্জ থানা ওসি সরেস চন্দ্র। তিনি জানান, পরকীয়ার অভিযোগে লাঠির আঘাতে আহত পারভেজের মৃত্যুর হয়েছে। আমরা ঘটনা খতিয়ে দেখছি। ঘটনার পর থেকে স্বামী পলাতক রয়েছেন।

এ জাতীয় আরও খবর

বৃষ্টির জমে থাকা পানিতে বিদ্যুৎস্পৃষ্টে সাবেক ব্যাংক কর্মকর্তার মৃত্যু

১৭ বছরে ঢাকায় দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টিপাত, আরও ৫ দিন ভারী বর্ষণের শঙ্কা

আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় তার অবদান স্মরণীয় হয়ে থাকবে

শরিকদের সঙ্গে ২০ জুলাই বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী

জলাবদ্ধতায় ঢাকার সড়কে ধীরগতির যান চলাচল

প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লাগবে ৫টি গাছ

নারায়ণগঞ্জে দুই ডাকাতির রহস্য উন্মোচন, গ্রেফতার ৫

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বাড়ল তেলের দাম

মেসিকে থামিয়ে ফাইনালে উঠবে ইংল্যান্ড: জো কোল

মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের

বিশ্বকাপ ব্যর্থতায় সেনেগাল কোচ বরখাস্ত

ক্রেতার অপেক্ষায় নির্জন বৃক্ষমেলা