রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আড্ডা জমাতে চিকেন মিটবল

news-image

অনলাইন ডেস্ক : চিকেন মিটবল খেতে কে না পছন্দ করে! এটি খেতে সবাই-ই পছন্দ করে। ঝটপট অতিথি আপ্যায়ন এবং বিকেলের নাস্তায় সহজেই তৈরি করে নিতে পারেন দারুণ মজার এই চিকেন মিটবল। এটি খেতে যেমন মজা তেমন সাস্থ্যকর।

চলুন জেনে নেই রেসিপিটি সম্পর্কে-

প্রয়োজনীয় উপকরণ

১. মাটন কিমা ৪ কাপ

২. চিজ ২ চা চামচ

৩. রসুন কুচি ২ টেবিল চামচ

৪. পেঁয়াজ বাটা ৩ চা চামচ

৫. লবণ স্বাদমতো

৬. গোলমরিচ গুঁড়া ২ চা চামচ

৭. অলিভ অয়েল ২ টেবিল চামচ

৮. ডিম ২ টি

৯. টমেটো সস ৬ টেবিল চামচ।

প্রস্তুত পদ্ধতি

প্রথমে কিমা ভালো করে ধুয়ে নিন। এরপর তেল, টমেটো সস ও চিজ ছাড়া বাকি সব উপকরণ দিয়ে ভালো করে মাখিয়ে নিন। এরপর এই মিশ্রণ থেকে ছোট ছোট লেচি করে কেটে বলের আকারে গড়ে নিন। এবার অন্য একটি পাত্রে টমেটো সস তৈরি করে নিন। এবার প্যানে অলিভ অয়েল গরম করে এতে টমেটো সস দিয়ে ভালো করে ভাজতে থাকুন। তেল ছাড়তে শুরু করলে আঁচ বন্ধ করে সরিয়ে রাখুন। এছাড়া মিটবল আপনি ভাঁপেও তৈরি করতে পারবেন। এতে স্বাদও ভালো হবে। এক্ষেত্রে তেল লাগিয়ে স্টিমারে রেখে ভালো করে রান্না করুন। যাতে মাংস সেদ্ধ হয়। এবার একটি পাত্রে অল্প অলিভ অয়েল দিয়ে সেঁকে নিন। আপনি চাইলে মাইক্রোওয়েভেও ১৮০ ডিগ্রিতে ৫-৭মিনিট রান্না করতে পারেন। এবার টমেটো সসের মধ্যে ভালো করে মিটবলগুলো রোল করে নিয়ে প্লেটে সাজিয়ে নিন। তারপর উপরে চিজ ছড়িয়ে দিয়ে পরিবেশন করুন দারুণ মজার চিকেন মিটবল।

 

এ জাতীয় আরও খবর

দেশজুড়ে এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

ধীরে ধীরে ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নে নজর দিচ্ছি : অর্থমন্ত্রী

বাজেটে নিম্ন আয়ের মানুষের করদায় সাড়ে ১৬ শতাংশ বাড়তে পারে : সিপিডি

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

ঝটিকা মিছিল থেকে পালাতে গিয়ে আটক ২

তিন বছর পূর্ণ করল ডিজিটাল মিডিয়া ফোরাম

চীন সফরে ১৭ চুক্তির সম্ভাবনা, তিস্তা নিয়ে আলোচনা

ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

শুধু খেলাধুলা নয়, সবক্ষেত্রে দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী

ঋণনির্ভর নয়, বিনিয়োগনির্ভর অর্থনীতির রূপরেখা

রাজধানীতে কিশোর গ্যাংয়ের ভয়াবহ বিস্তার

পাথরবোঝাই ট্রাক উল্টে দুইজনের মৃত্যু