,

উনি আমার কাজ দেখেন, এটাই তো অনেক বড় পাওয়া’

news-image

‘বিনোদন প্রতিবেদক : প্রথমবারের মত ঢাকাই সিনেমার প্রিয়দর্শিনী মৌসুমীর সঙ্গে কাজ করতে যাচ্ছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব। নাটকের নাম ‘রক্ত’। মাসুম শাহরিয়ারের রচনায় এটি পরিচালনা করবেন আলম মনজুর। আগামী ৪ ও ৫ সেপ্টেম্বর এ নাটকের শুটিংয়ে অংশ নেবেন তারা। তাদের দুজনকে দেখা যাবে ভাই-বোনের চরিত্রে। এছাড়াও নাটকটিতে আরও অভিনয় করবেন তারিক আনাম খান।

তৌসিফ মাহবুব বাংলাদেশ জার্নালকে বলেন, ‘নাটকের গল্পটি বেশ চমৎকার। ছিমছাম সাধারণ গল্প মনে হলেও শেষদিকে গিয়ে দর্শকরা একটা টুইস্ট পাবেন। এখন এতটুকুই বলতে পারি। আমি মুখিয়ে আছি কাজটি করার জন্য।’

প্রিয়দর্শিনী মৌসুমীর সঙ্গে প্রথমবার কাজ করা প্রসঙ্গে ‘চিরকাল’ খ্যাত এ অভিনেতা বলেন,‘যার অভিনয় দেখে আমি বড় হয়েছি তার সঙ্গে কাজ করার সুযোগ পাওয়াটা আমার জন্য অনেক বড় সৌভাগ্য। সত্যি বলতে উনি আমার ভীষণ পছন্দের একজন শিল্পী, যার কারণে উনার সঙ্গে কাজ করবো; এটা ভাবতেই আমার খুব নার্ভাস লাগছে।’

‘পরিচালক যখন মৌসুমী আপুকে গল্প শোনালেন, তখন তিনি উনাকে জানালেন যে, ‘গল্পে আপনার ছোট ভাইয়ের চরিত্রের জন্য তৌসিফ মাহবুবকে নেওয়ার কথা ভাবছি আমি।’ এ কথা শোনার পর উনি নাকি বললেন, ‘একদম পারফেক্ট। তৌসিফকেই নাও।’ তখন পরিচালকের কাছ থেকে জেনেছি যে, মৌসুমী আপু আমাকে চেনেন, আমার কাজ দেখেন। উনি আমাকে চেনেন, আমার কাজ দেখেন; এটাই তো আমার জন্য অনেক বড় পাওয়া।’- যোগ করেন তৌসিফ।

এদিকে গতকাল ‘সাইলেন্স’ শিরোনামে নতুন একটি নাটকের শুটিং শেষ করেছেন তৌসিফ। গোলাম সারোয়ার অনিকের গল্প ও রচনায় এটি পরিচালনা করেছেন রাফাত মজুমদার রিংকু। এখানে তৌসিফের সঙ্গে অভিনয় করেছেন তানজিন তিশা।

কাজটি প্রসঙ্গে তিনি বলেন, ‘কিছু কাজ থাকে যেগুলো করার পর মনের মধ্যে একটা তৃপ্তি আসে। ‘সাইলেন্স’ ঠিক তেমনই একটা কাজ। গত ৩ দিন এটার শুটিং করেছি। খুবই চমৎকার একটা গল্প। এই কাজটার পেছনে আমার, তিশাএবং পুরো টিমের সবাই অনেক এফোর্ট দিয়েছি। এটা নিয়ে আমি অনেক বেশি আশাবাদী। বাকিটা দর্শকরা দেখার পরই বলবেন।’

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য