বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘বিদ্যুৎ সংযোগের কারণে গ্রামে উন্নয়নের পথ সুগম হয়েছে’

news-image

নিজস্ব প্রতিবেদক : স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, ‘কোনো গ্রাম আর অন্ধকার নেই। সমগ্র বাংলাদেশের সব গ্রামে বিদ্যুতের সুবিধা বিস্তৃত করা হয়েছে। বিদ্যুৎ সংযোগের কারণে অন্যান্য সব ক্ষেত্রে উন্নয়নের পথ সুগম হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়নে সবার সম্মিলিত প্রয়াস জরুরি।’

শনিবার রংপুর জেলা পরিষদের উদ্যোগে ‘পীরগঞ্জ উপজেলায় এক হাজার আসনবিশিষ্ট অডিটোরিয়াম কাম-মাল্টিপারপাস হলের ভিত্তিপ্রস্তর স্থাপন’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে স্পিকার এসব কথা বলেন।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, আধুনিক সব সুবিধা যুক্ত করে পীরগঞ্জ উপজেলায় অডিটোরিয়াম কাম-মাল্টিপারপাস হলের স্থাপন একটি যুগোপযোগী সিদ্ধান্ত। ক্রমবর্ধমান চাহিদার পরিপ্রেক্ষিতে সভা-সেমিনার করার ক্ষেত্রে অডিটোরিয়ামটি ভূমিকা রাখবে। জেলা পরিষদের মাধ্যমে ভেন্ডাবাড়ি ইউনিয়নে মাল্টিপারপাস মহিলা প্রশিক্ষণকেন্দ্র স্থাপন কার্যক্রমও চলমান রয়েছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শহরের সব সুবিধা গ্রামে সম্প্রসারণে বহুমুখী উদ্যোগ গ্রহণ করেছেন। পীরগঞ্জের সব ইউনিয়নের সুষম উন্নয়নে সরকার কাজ করছে। এরইমধ্যে মেরিন একাডেমি, টেকনিক্যাল কলেজ, বঙ্গবন্ধু ম্যুরাল, মডেল মসজিদ, শেখ কামাল আইটি ট্রেনিং সেন্টার, শহীদ মিনার, মহিলা প্রশিক্ষণ কেন্দ্র, কম্পিউটার ল্যাবের উন্নয়ন কার্যক্রম সম্পন্ন হয়েছে। স্স্টেডিয়াম স্থাপনের কার্যক্রমের অংশ হিসেবে জায়গা চিহ্নিতকরণ হয়েছে। চারলেন রাস্তার কাজ, নীলদরিয়াকে পর্যটনকেন্দ্রে পরিণত করার কাজ চলমান রয়েছে। এছাড়া বড়বিলায় শিল্পনগরী স্থাপনের প্রস্তাব পাস হয়েছে। পীরগঞ্জকে আধুনিক মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে সরকার ব্যাপক কার্যক্রম বাস্তবায়ন করে চলেছে।

রংপুর জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সাফিয়া খানমের সভাপতিত্বে এবং পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পীরগঞ্জ পৌরসভার মেয়র এ এস এম তাজিমুল ইসলাম শামীমের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান নূর মো. মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান রাঙা, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সাহিদুল ইসলাম পিন্টুসহ স্থানীয় আওয়ামী নেতারা উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল