,

বিএফইউজের নির্বাচন সাময়িকভাবে স্থগিত

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এর নির্বাচন সাময়িকভাবে স্থগিত করেছে নির্বাচন পরিচালনা কমিটি। শনিবার বিএফইউজের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান শাহজাহান সরদার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) নির্বাচন-২০২১ সাময়িকভাবে স্থগিত ঘোষণা করা হলো। বিএফইউজে সভাপতি মোল্লা জালালের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান বরাবর প্রেরিত চিঠি এবং তার সঙ্গে সংযুক্ত নির্বাচন কার্যক্রম স্থগিত সম্পর্কিত হাইকোর্টের নির্দেশনা সম্বলিত ল’ ইয়ার’স সার্টিফিকেটের পরিপ্রেক্ষিতে নির্বাচন পরিচালনা কমিটি এই সিদ্ধান্ত গ্রহণ করে।

এর আগে গত মঙ্গলবার বিএফইউজের নির্বাচন দুই মাসের জন্য স্থগিত করেন হাইকোর্ট। এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও মো. কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

বিএফইউজের নির্বাচনের ভোটার তালিকায় নিজের নাম না থাকার বিষয়টি উল্লেখ করে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মো. হাসান ফেরদৌস গত ২৩ সেপ্টেম্বর রিটটি করেন। রিটে ভোটার তালিকায় নিজের নাম অন্তর্ভুক্তির নির্দেশনা চান তিনি।

প্রসঙ্গত, নির্বাচনের তফসিল অনুসারে আগামী ২৩ অক্টোবর এই ভোট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য