,

যেন হুবহু ক্যাটরিনা

news-image

বিনোদন ডেস্ক : অনেকে দেখে একেবারে দেখে থ! ক্য়াটরিনা কাইফের সঙ্গে এত মুখের মিল কীভাবে? কোথা থেকে এলেন এই মেয়ে? ক্যাটরিনার দূর সম্পর্কের বোন নাকি! আপাতত, এই প্রশ্নের উত্তরই খুঁজে চলেছে ক্যাটরিনার ভক্তরা। অন্যদিকে, অবিকল ক্য়াটরিনার মতো দেখতে এই মুম্বাই কন্য়ার ইনস্টাগ্রামে সেকেন্ডে সেকেন্ডে বেড়ে চলেছে ফলোয়ার।

নাম আলিনা রাই। থাকেন মুম্বাইয়ে। সোশ্যাল মিডিয়ায় দারুণ অ্যাক্টিভ আলিনা রাই। নিয়মিত ছবি-ভিডিও পোস্টও করেন। নিজেকে মডেল এবং সোশ্যাল মিডিয়া তারকা নামেই পরিচয় দেন। আর এবার তিনি ক্য়াটরিনার কপি পেস্ট পরিচিতি পেয়ে গেলেন।

ক্যাটরিনা কাইফ ও আলিনা

আলিনা কিন্তু বেশ পরিচিত মুখ। ইনস্টাগ্রাম বলছে, আলিনার ফলোয়ারের সংখ্যা ২ লক্ষ ছাড়িয়েছে। আর ভাইরাল হওয়ার পর তো আলিনার ফলোয়ার বাড়ছে হু হু করে।

২০২০ সালে বাদশার একটি গানে দেখা গিয়েছিল আলিনাকে। শুধু তাই নয়, কয়েকটি বিজ্ঞাপনেও অভিনয় করেছেন তিনি। তবে সেভাবে নজর কাড়তে পারেননি আলিনা। মডেলিং জগতে অবশ্য নামডাক রয়েছে তাঁর। সিনেমায় আসবেন? আলিনা কিন্তু এসব প্রশ্নের উত্তর দিতে একেবারে নারাজ।

অন্যদিকে আলিনার এই ছবি দেখে অনেকে আবার বলছেন, নিশ্চয়ই আলিনা সার্জারি করিয়েছেন। কেউ কেউ আবার বলছেন, ক্যাটরিনার থেকেও বেশি সুন্দরী আলিনা।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য