,

চমকে দিলেন শাকিব

news-image

বিনোদন প্রতিবেদক : জামালপুরের মাদারগঞ্জে শুরু হয়েছে শাকিব খানের নতুন ছবির শুটিং। ছবির নাম ‘গলুই’। প্রথম দিনের শুটিংয়েই চমকে দিয়েছেন শাকিব খান। মাথায় গামছা বেঁধে লুঙ্গি পরেই শুটিংয়ে নেমেছেন জনপ্রিয় এ চিত্রনায়ক। শাকিব খানের শুটিংয়ে ছিল উপচে পড়া ভিড়। শুটিং ইউনিটের হিমশিম খেতে হয়েছে জনতার চাপ এড়াতে।

পরিচালক অলিক বলেন, ‘এ লোকেশনে এর আগে শুটিং হয়নি। তাছাড়া শাকিব খান এসেছেন শুনে দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষ শুটিং এবং শাকিব খানকে একনজর দেখতে এসেছেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও উৎসুক জনতা সামলাতে হিমশিম খাচ্ছেন। এর মধ্যেই ভালোভাবে এই লোকেশনে প্রথমদিনের শুটিং শেষ হলো।’

‘গলুই’ ছবিতে তাকে দেখা যাবে অজপাড়া গাঁয়ের এক মাঝির চরিত্রে। আর এ চরিত্র রূপদান করতে শাকিব নিজেকে পুরোপুরি ভেঙেছেন। তাই বোঝা গেল লুক দেখে!

গলুই-তে শাকিব খান লালু চরিত্রে অভিনয় করছেন। অলিকের ছবিতে অভিনয় করে এর আগে শাকিব খান জাতীয় পুরস্কারও পেয়েছেন। তাই নতুন এই ছবি নিয়ে শাকিবভক্তদের প্রত্যাশাও বেশ।

শাকিব খান

অলিক জানান, শাকিব খান নিজেকে পুরোপুরি ভেঙ্গে পর্দায় হাজির হচ্ছেন। দর্শকরা এক নতুন শাকিবকে দেখতে পাবে।

‘গলুই’ ছবিতে শাকিব খানের নায়িকা পূজা চেরী। বড় পর্দার দর্শক এবারই প্রথম নতুন জুটির রসায়ন দেখতে পাবেন। আরও অভিনয় করছেন আজিজুল হাকিমসহ একঝাক অভিনয়শিল্পী। ২০২০-২১ অর্থবছরে অনুদান পাওয়া ছবিটি প্রযোজনা করছেন খোরশেদ আলম খসরু।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য