,

হেফাজতের কোনো রাজনৈতিক এজেন্ডা নেই : আল্লামা নুরুল ইসলাম

news-image

নিজস্ব প্রতিবেদক : হেফাজতে ইসলাম বাংলাদেশের কোনো রাজনৈতিক এজেন্ডা নেই বলে জানিয়েছেন সংগঠনটির মহাসচিব আল্লামা নুরুল ইসলাম।

শুক্রবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে হেফাজতে ইসলাম বাংলাদেশের ও তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের তিন শীর্ষ মুরুব্বি শাইখুল ইসলাম মাওলানা শাহ আহমাদ শফী, শায়খুল হাদীস মাওলানা জুনাইদ বাবুনগরী ও মুফতিয়ে আজম আব্দুস সালাম চাটগামীর জীবন ও কর্ম শীর্ষক’ এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এ কথা জানান।

হেফাজতের কোনো রাজনৈতিক এজেন্ডা নেই উল্লেখ করে তিনি বলেন, আমরা স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, আমাদের কোন রাজনৈতিক উচ্চাভিলাষও নেই। আমরা কেবল দ্বীনি সংগঠন হিসেবে কাজ করে যেতে চাই। শাহ আহমদ শফীর পদাঙ্ক অনুসরণ করে আমরা আমাদের ঈমানি দাবি আদায়ের জন্য কাজ করে যাবো, ইনশাআল্লাহ।

সরকার হেফাজতের অনুরোধে অনেক আলেম-ওলামাকে মুক্তি দিয়েছে জানিয়ে নুরুল ইসলাম বলেন, আমরা সরকারের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমরা অনুরোধ করবো, যারা এখনও জেলে আছেন, তাদেরও মুক্তি দেয়া হোক। আমরা আশা করবো, সরকার আমাদের অনুরোধ রক্ষা করবে।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের মধ্যে অরাজকতা তৈরির চেষ্টাকারী কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা হোক। কারণ তারা দেশের মধ্যে বিশৃঙ্খলা তৈরির পায়তারা করছে। ফলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে তারা দেশের মধ্যে অরাজকতা তৈরি করতে পারে।

আলোচনা সভায় অসুস্থতার কারণে হেফাজতে ইসলামের আমীর আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী উপস্থিত হতে পারেননি। এসময় তার পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন হেফাজত ইসলামের দাওয়াহ বিষয়ক সম্পাদক আবদুল কাইয়ুম সুবহান।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য