,

আদানির দিনে আয় হাজার কোটি টাকা!

news-image

আন্তর্জাতিক ডেস্ক : বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের প্রভাব পড়েছে বিশ্ব অর্থনীতিতে। দেশে দেশে উপার্জন হারাচ্ছে মানুষ, বেকারত্ব বাড়ছে। একইসঙ্গে তীব্র হচ্ছে আর্থিক-সামাজিক বৈষম্য। তবে প্রতিকূল বিশ্ব পরিস্থিতিতেও আয় কমেনি ভারতের শিল্পপতি গৌতম আদানির।

করোনারআবহেই গত এক বছরে এই শিল্পপতি ও তার পরিবার দৈনিক আয় করেছেন এক হাজার দুই কোটি টাকা। ফলে তাদের সম্পত্তি এক লাখ ৪০ হাজার ২০০ কোটি টাকা থেকে ২৬১ শতাংশ বেড়ে হয়েছে পাঁচ লাখ পাঁচ হাজার ৯০০ কোটি টাকা।

আইআইএফএল ওয়েলথ হুরুন ইন্ডিয়ার প্রকাশিত ২০২১-এর বিত্তবানদের তালিকায় আদানিরা এখন ভারতের (এশিয়ারও) দ্বিতীয় ধনীতম পরিবার। তবে শীর্ষ স্থানটি রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ়ের কর্ণধার মুকেশ অম্বানীরই দখলে। আম্বানিদের দৈনিক আয় ১৬৩ কোটি টাকা। এক বছরে সম্পত্তি ৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে সাত লাখ ১০ হাজার কোটি টাকা।

ভারতে বর্তমানে সবচেয়ে ধনী ১০ ব্যক্তির তালিকায় গৌমমের দুবাইবাসী ভাই বিনোদ শান্তিলাল আদানিও যুক্ত হয়েছেন। তার সম্পত্তি ২১২ শতাংশ বেড়ে হয়েছে এক লাখ ৩১ হাজার ৬০০ কোটি টাকা। তিনি ১২ ধাপ এগিয়ে অষ্টম স্থানে উঠে এসেছেন। এইচসিএলের শিব নারদ আছেন তিন নম্বরে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য