,

দেশে করোনায় আরও ২৩ মৃত্যু

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ২৩ জনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে নতুন রোগী শনাক্ত হয়েছে ৮৬০ জন। গত মার্চের পর এই প্রথম রোগী শানাক্তের হার ৪ শতাংশের নিচে নামলো।

এর আগে ৪ মার্চ শনাক্তের হার ছিল ৩ দশমিক ৮৭ শতাংশ শতাংশ।

বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে সাড়ে ২৬ হাজার নমুনা পরীক্ষা করে ৮৬০ জনের করোনভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৩ দশমিক ২৪ শতাংশ।

দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৫৫ হাজার ৯১১ জনে।

আজকের মৃত ২৩ জনকে নিয়ে মোট মৃত্যু দাঁড়ালো ২৭ হাজার ৫১০ জন।

আগের ২৪ ঘণ্টায় ১ হাজার ১৭৮ জন নতুন রোগী শনাক্ত এবং ১৭ জনের মৃত্যুর খবর দিয়েছিল।

গত এক দিনে দেশে সুস্থ হয়েছেন ৯৭৯ জন। এ পর্যন্ত মোট ১৫ লাখ ১৫ হাজার ৯৪১ জন সুস্থ হয়েছেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য