,

২১ অক্টোবর খুলছে জাবির আবাসিক হল

news-image

জাবি প্রতিনিধি : একাডেমিক কাউন্সিল। হল খুলে দেয়া হলেও এ মুহূর্তে হলে উঠতে পারবেন না ৪৯তম ব্যাচের শিক্ষার্থীরা।

বুধবার বিকেলে শুরু হওয়া একাডেমিক সভার বৈঠকে এসব সিদ্ধান্ত নেয়া হয়।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে একাডেমিক কাউন্সিলের সদস্য জাবির প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক সোহেল আহমেদ জানান, দুর্গাপূজার ছুটি শেষে ২১ অক্টোবর থেকে শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খুলে দেয়া হবে। তবে হলে ওঠার জন্য শিক্ষার্থীদের অন্তত করোনা টিকার প্রথম ডোজ গ্রহণ করতে হবে।

তিনি আরও বলেন, গণরুম সংকট নিরসনের জন্য প্রথম বর্ষের শিক্ষার্থীদের আপাতত হলে উঠতে না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে একাডেমিক কাউন্সিল।

একাডেমিক কাউন্সিলের সদস্যরা আরো জানান, প্রথম বর্ষের শিক্ষার্থীরা তাদের সমাপনী পরীক্ষা শেষ করে হলে উঠবে। এছাড়া ইতোমধ্যে যাদের স্নাতকোত্তর পরীক্ষা শেষ হয়েছে তাদের কেউই আবাসিক হলে উঠতে পারবেন না।

২১ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খুললেও পরিস্থিতি পর্যবেক্ষণ করে আরো কিছুদিন পরে অভ্যন্তরীণ দোকানপাট খোলার ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে। তবে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় সকাল-সন্ধ্যা খাবারের ব্যবস্থা থাকবে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য