,

ঢাকায় পূজা করবেন মিথিলা, সৃজিত আসছেন মুম্বাই থেকে

news-image

আশ্রাফুর রহমান রাসেল : অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা এখন কলতাতার বধূ। তাই পূজা উদযাপনকে বাড়তি গুরুত্ব পাচ্ছে তার কাছে। ধারণা ছিলো এবারের দূর্গা পূজা সৃজিতের সঙ্গে কলকাতাতে উদযাপন করবেন মিথিলা। কিন্তু না পূজোতে ঢাকাতেই থাকতে হচ্ছে মিথিলাকে।

কলকাতার গণমাধ্যম মিথিলার পূজা ভাবনা নিয়ে সাক্ষাৎকার প্রকাশ করেছে। সেখানে মিথিলা জানিয়েছেন, এবারের দুর্গাপূজায় স্বামী সৃজিত মুখার্জি মুম্বাইয়ে থাকবেন। সে কারণে মন খারাপ এড়াতে এবার ঢাকায় পূজা করবেন অভিনেত্রী। তবে মুম্বাই থেকে সরাসরি বাংলাদেশে আসবেন সৃজিত।

এবারের পূজার কেনাকাটা প্রসঙ্গে মিথিলা জানিয়েছেন, ‘মা আর বোনের জন্য কলকাতা থেকে শাড়ি কিনেছি। আয়রার জন্য আমাকে আর কিছুই কেনাকাটা করতে হয়নি। কত কত উপহার পেয়েছে সে! নিজের জন্যও কিছুই কেনা হয়নি। সৃজিত বাংলাদেশে গিয়ে কেনাকাটা না করে থাকতেই পারে না। তাই ওর পূজার কেনাকাটা বাংলাদেশেই হবে বলে মনে হচ্ছে।’

বর্তমানে সৃজিত ব্যস্ত আছেন ভারতীয় নারী ক্রিকেটের আইকন মিতালি রাজের আলোচিত বায়োপিক ‘সাবাশ মিতু’ নির্মাণে।

বহু আলোচনা-সমালোচনার পর ২০১৯ সালের ৬ ডিসেম্বর সৃজিত মুখার্জির ঘরের বউ হয়েছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য