রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আর ক্ষমা করব না, কড়া বার্তা শ্রাবন্তীর

news-image

অনলাইন ডেস্ক : শ্রাবন্তী চ্যাটার্জির নতুন সম্পর্ক এবং বিবাহ বিচ্ছেদ নিয়ে এই মুহূর্তে তোলপাড় টলিউড। একদিকে ব্যবসায়ী অভিরূপ নাগ চৌধুরীর সঙ্গে সম্পর্কের গুঞ্জন, অন্যদিকে শ্রাবন্তীর বিরুদ্ধে একের পর এক অভিযোগ আনছেন তার সাবেক স্বামী রোশন সিং। সম্প্রতি এক বিস্ফোরক মন্তব্য করেছেন রোশন। ব্যক্তিগত জীবনে শ্রাবন্তীকে ঘিরে সম্পর্কে নির্দ্বিধায় একাধিক অভিযোগ এনেছেন তিনি।

একটি ইনস্টাগ্রাম পোস্ট করেছিলেন রোশন। যার বাংলা অর্থ, ‘প্রতারণা করতে গিয়ে ধরা পড়েছ? এরপরেও বলছ যে তুমি ছাড়া বাকি সবার দোষ?’ অর্থাৎ আকার ইঙ্গিতে যে এই অর্থবহ পোস্ট শ্রাবন্তীর জন্য তা বুঝতে বিশেষ দেরি হয়নি কারও।

এরপরেই এক সংবাদমাধ্যমের কাছে রোশন বলেন, তার শরীর নিয়ে বিশ্বস্ত বন্ধুদের কাছে বাজে কথা বলেছেন শ্রাবন্তী। তার মুখ থেকে নিজের কানে কিছু না শুনলেও, বন্ধুদের কথা বিশ্বাস করেছেন রোশন। তিনি আরও বলেন, শ্রাবন্তী ঘনিষ্ঠ মহলে আমার শারীরিক অক্ষমতার কথা বলেছেন। এমন বিস্ফোরক মন্তব্যের পরেই নেট মাধ্যমে কড়া বার্তা দিলেন শ্রাবন্তী।
অভিনেত্রী সরাসরি জানালেন, জীবনের চলার পথে মানুষ চিনতে চিনতে এগিয়েছেন তিনি। এখন আর কাউকে সহজে ক্ষমা করবেন না তিনি।

অজ্ঞাত পরিচয়ের কোনও লেখকের লেখা কয়েকটি লাইন ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে শ্রাবন্তী লিখেছেন, ‘মেয়েটি এক সময়ে ক্ষমা করতে জানত। তখন তার মন বড় ছিল। মানুষের হাত ছেড়ে দেওয়া কাকে বলে, সে জানত না। কারণ সে তার ভালবাসার মানুষের মধ্যে কেবল ভালটুকুই দেখতে পেত। কিন্তু যেদিন থেকে সেই মানুষগুলি তার মনে আঘাত করল, মেয়েটিও তাদের হাত ছেড়ে দিতে শিখল।’

নিচে লেখা সাহসী মেয়ে। অর্থাৎ যাবতীয় প্রতিকূলতা সরিয়ে যেভাবে তিনি এগিয়ে চলেছেন, তাতে নিজেকেই ‘সাহসী’ আখ্যায়িত করলেন শ্রাবন্তী।

 

এ জাতীয় আরও খবর

দেশজুড়ে এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

ধীরে ধীরে ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নে নজর দিচ্ছি : অর্থমন্ত্রী

বাজেটে নিম্ন আয়ের মানুষের করদায় সাড়ে ১৬ শতাংশ বাড়তে পারে : সিপিডি

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

ঝটিকা মিছিল থেকে পালাতে গিয়ে আটক ২

তিন বছর পূর্ণ করল ডিজিটাল মিডিয়া ফোরাম

চীন সফরে ১৭ চুক্তির সম্ভাবনা, তিস্তা নিয়ে আলোচনা

ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

শুধু খেলাধুলা নয়, সবক্ষেত্রে দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী

ঋণনির্ভর নয়, বিনিয়োগনির্ভর অর্থনীতির রূপরেখা

রাজধানীতে কিশোর গ্যাংয়ের ভয়াবহ বিস্তার

পাথরবোঝাই ট্রাক উল্টে দুইজনের মৃত্যু