,

ইসলামী নাসিদ গেয়ে প্রশংসিত স্কুলছাত্র নাদিত

অনলাইন ডেস্ক : বর্তমান সময়ের তরুণ-তরুণীরা যখন হিপহপ গান শোনা কিংবা বলায় ব্যস্ত তখন ইসলামী নাসিদ গেয়ে প্রশংসিত স্কুল পড়ুয়া কিশোর মোহাম্মদ নাদিত। এসএসসি পরীক্ষার্থী নাদিতের গাওয়া বিভিন্ন গান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং ইউটিউবে রীতিমতো ভাইরাল। হাজারো মানুষের প্রশংসায় ভাসছেন নাদিত।

মোহাম্মদ নাদিত রাজধানীর মাইলস্টোন কলেজের শিক্ষার্থী। বিজ্ঞান বিভাগ থেকে সে চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশ নেবে। জামালপুরের ছেলে নাদিত উর্দু, আরবি এবং বাংলায় আধ্যাত্মিক ইসলামিক নাসিদ নিয়ে চর্চা করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে নাদিতের ইসলামী নাসিদগুলো দেখেছেন লাখ লাখ দর্শক। সেখানে হাজারো মানুষ নাদিতের মিষ্টি-মধুর কণ্ঠের প্রশংসা করেছেন।

নাদিত এবং সাকারিয়ার যৌথ কণ্ঠে গাওয়া ‘আসুভু বাদামিন আল্লাহু আল্লাহু’ নাসিদটি সর্বপ্রথম ফেসবুকে ভাইরাল হয়। এরপর নাদিত এককভাবে আরও বেশ কয়েকটি গান ফেসবুক এবং ইউটিউবে ছাড়েন। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু, মুস্তফা মুস্তফা, হাসবি রাব্বি জাল্লাহ-এর মতো জনপ্রিয় নাসিদগুলো নিজ কণ্ঠে ফুটিয়ে তুলেছেন নাদিত, যার প্রতিটি ব্যাপক দর্শক প্রিয় হয়েছে।

নিজের পরিকল্পনা সম্পর্কে মোহাম্মদ নাদিত বলেন, ছোটবেলা থেকেই মোটামুটি ধর্মীয় অনুশাসনের মধ্যেই বেড়ে উঠেছি। আল্লাহ এবং নবীর প্রতি প্রেম থেকেই ইসলামী নাসিদগুলো কণ্ঠে ধারণ করি। সামি ইউসুফ এবং এআর রহমান আমার প্রিয় শিল্পী। তাদের গাওয়া নাসিদ থেকেই অনুপ্রাণিত হয়ে নিজেকে ইসলামিক নাসিদ শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য