,

করোনার টিকা নিতে গিয়ে পেলেন জলাতঙ্কের টিকা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : হাসপাতালে গিয়েছিলেন কোভিড-১৯ এর ভ্যাকসিন বা টিকা নিতে। কিন্তু ওই ব্যক্তিকে দেয়া হলো জলাতঙ্কের টিকা। এ নিয়ে সংশ্লিষ্ট চিকিৎসক ও নার্সকে বরখাস্ত করেছে কর্তৃপক্ষ।

ঘটনাটি ঘটেছে ভারতের মহারাষ্ট্র রাজ্যের থানে জেলায়। জি নিউজের খবরে বলা হয়, স্থানীয় বাসিন্দা রাজকুমার যাদব গত সোমবার করোনা ভাইরাস ঠেকাতে একটি টিকা নেয়ার জন্য স্থানীয় কালওয়া এলাকার একটি মেডিকেল সেন্টারে উপস্থিত হন।

হাসপাতালে তাকে টিকা দেয়া হয়। পরে তাকে জানানো হয় যে, তাকে জলাতঙ্কের (পাগলা কুকুরের কামড়ে যে রোগ হয়) টিকা দেয়া হয়েছে। মঙ্গলবার থানে মিউনিসিপাল করপোরেশনের (টিএমসি) এক মুখপাত্র সাংবাদিকদের এ তথ্য জানান।

করোনা টিকার পরিবর্তে জলাতঙ্কের টিকা দেয়ায় রাজকুমার যাদব আতঙ্কিত হয়ে পড়েন। টিএমসির ওই কর্মকর্তা বলেন, টিকা গ্রহণের পর ওই ব্যক্তির (রাজকুমার) তেমন কোনো সমস্যা হয়নি।

পরে রাজকুমার কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করেন। এ প্রেক্ষাপটে মেডিকেল সেন্টারের এক নারী চিকিৎসক ও একজন নার্সকে বরখাস্ত করে কর্তৃপক্ষ।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য