,

ছেলেকে নিয়ে রাজ-শুভশ্রীর মালদ্বীপ যাত্রা

news-image

বিনোদন প্রতিবেদক : টালিউড সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। স্বামী পরিচালক রাজ চক্রবর্তীর সংসারে তিনি এক পুত্রের জননী। গত বছর ১২ সেপ্টেম্বর পুত্রসন্তানের জন্ম দেন শুভশ্রী। ছেলের নাম রেখেছেন ইউভান।

সম্প্রতি সন্তানের প্রথম জন্মদিন পালন করেছেন তারা। এবার তাকে নিয়ে প্রথমবার বিদেশ গেলেন এই তারকা দম্পতি।

করোনার কারণে জন্মের পর খুব একটা বাইরের আলো বাতাস দেখার সুযোগ হয়নি ছোট্ট ইউভানের। তাই এবার সুযোগ পেয়ে বিমানবন্দরে দিব্যি হেঁটে বেড়িয়েছে সে। পেছন পেছন ছুটেছেন মা শুভশ্রী। আর সে সময়কার একটি ভিডিও ইনস্টাগ্রামে প্রকাশ করেছেন রাজ।

জন্মের আগে থেকেই সামাজিক মাধ্যমে তারকায় পরিণত হয়েছেন ইউভান। তার প্রতিটা মুহূর্ত উপভোগ করেন নেটিজেনরা। আর এই ভিডিওটিতেও সবার ভালোবাসা পাচ্ছে ইউভান।

ক্যারিয়ার শুরুতে দেবের সঙ্গে প্রেমে জড়িয়েছিলেন শুভশ্রী। সেই সম্পর্ক ভেঙে গেলে তিনি রাজ চক্রবর্তীর প্রেমে পড়েন। এরপর ২০১৮ সালে বিয়ে করেন তারা। রাজের অবশ্য এটি দ্বিতীয় বিয়ে। বিয়ের পর বেশ সংসারী হয়েছেন শুভশ্রী।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য