,

অপু বিশ্বাসের সঙ্গে অভিনয় করতেও আপত্তি নেই বুবলীর

news-image

বিনোদন প্রতিবেদক : ঢাকাই ছবির জনপ্রিয় নায়িকা শবনম বুবলী বলেছেন, ‘গল্পের প্রয়োজনে অপু বিশ্বাসের সঙ্গে অভিনয় করতেও আপত্তি নেই। যখন আমরা শিল্পীরা একসঙ্গে কাজ করি তখন আমাদের মধ্যে এমন কোনও বিষয় থাকে না। বাইরে থেকে মানুষ অনেক কিছু চিন্তা করেন।’

সোমবার এফডিসিতে সৈকত নাসির পরিচালিত ‘তালাশ’ নামের একটি ছবির শুটিং সেটে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথাগুলো বলেন বুবলী।

শবনব বুবলী বলেন, অপু বিশ্বাসের সঙ্গে আমাদের কিন্তু দেখাও হয় না। তাহলে তার সঙ্গে আমার রেষারেশি কেনো থাকবে। কিন্তু মানুষ মনে মনে কথা কিছু ভেবে বসে থাকে। আমার কাছে ভালো গল্পের সিনেমা হলে সবার সঙ্গেই কাজ করার ইচ্ছে।’

চিত্রনায়ক শাকিব খানের হাত ধরেই রূপালি পর্দায় যাত্রা শুরু হয় সংবাদ পাঠিকা শবনম বুবলীর। ২০১৬ সালে শামীম আহমেদ রনির ‘বসগিরি’ দিয়ে শুরু হয়েছিলো এ জুটির যাত্রা। ‘বসগিরি’র পর শাকিব -বুবলী কাজ করেন ‘শুটার’, ‘রংবাজ’, ‘অহংকার’, ‘চিটাগাইঙ্গা পোলা নোয়াখাইল্যা মাইয়া’, ‘ক্যাপ্টেন খান’, ‘পাসওয়ার্ড’ ও ‘বীর’ ছবিতে। এসব ছবিতে দিন দিন নিজের অভিনয়ের উন্নতি দেখিয়েছেন বুবলী। তবে তখনও শাকিবনির্ভর নায়িকার তকমাটি জুড়ে ছিলো তাকে ঘিরে। সে তকমা থেকে বের হয়েছেন তিনি।

শাকিবের বাইরে অভিনয় করেছেন নিরবের সঙ্গে ‘ক্যাসিনো’, নিরব-রোশানের সঙ্গে ‘চোখ’, একে আজাদ আদর ও আসিফ আহসান খান নামের দুই তরুণের সঙ্গে ‘তালাশ’।

আগামী ১ অক্টোবর প্রথমবার শাকিব খানের বাইরে ‘চোখ’ সিনেমার মাধ্যমে অন্য নায়কদের সঙ্গে প্রেক্ষাগৃহে আসছেন বুবলী।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য