,

ট্রাফিক পুলিশ বক্সে সন্তানের জন্ম দিলেন পথচারী নারী

news-image

নিজস্ব প্রতিবেদক : সন্তানসম্ভবা লাকী আক্তার শশুড়বাড়ি জামালপুর থেকে শরীয়তপুরে বাবার বাড়ি যাচ্ছিলেন। পথেই তার প্রসব বেদনা শুরু হলে তিনি দিশেহারা হয়ে পড়েন। ততক্ষণে তাকে বহনকারী বাস রাজধানীর বিমানবন্দর গোলচত্বর এলাকায় চলে আসে। সেখানেই তিনি নেমে যান। পাশেই ট্রাফিক পুলিশের অফিসে গিয়ে সহায়তা চান। এক পর্যায়ে ট্রাফিক অফিসেই তিনি কন্যা সন্তানের জন্ম দেন। মঙ্গলবার বিকেলে ওই ঘটনা ঘটে।

পুলিশের বিমানবন্দর ট্রাফিক জোনের সহকারী কমিশনার মো. আব্দুল্লাহ বলেন, ওই নারী একাই বাসে ফিরছিলেন। প্রসব বেদনা শুরু হলে তিনি আর সহ্য করতে পারেননি। দিশেহারা হয়ে বাস থেকে নেমে পড়েন। তার অফিসের সামনে গিয়েও ইতস্ত করছিলেন। তবে ট্রাফিক সদস্যরা বিষয়টি বুঝতে পেরে তাকে একটি কক্ষে নিয়ে যায়। এরপর পথচারী এক নারীকে ডেকে তাকে সহায়তা করা হয়। মাত্র পাঁচ মিনিটের মধ্যেই তিনি কন্যা সন্তান প্রসব করেন।

বিমানবন্দর ট্রাফিক পুলিশ বপের ইনচার্জ সার্জেন্ট মশিউর রহমান বলেন, লাকী আক্তার এমন অবস্থায় কেনো গণপরিবহনে চড়লেন, তা জানার পরিস্থিতি ছিল না। তার কাছ থেকে স্বজনদের নম্বর নেওয়ার পর তাদের ফোন দেওয়া হয়। পরে উত্তরা এলাকায় বসবাসকারী লাকির স্বামীর মামা-মামী তাদের সঙ্গে যোগাযোগ করেন। তাদের মাধ্যমে লাকী ও তার নবজাতককে উত্তরার একটি মহিলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সমকাল

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য