,

শেখ হাসিনার বিকল্প শেখ হাসিনা : তথ্যমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো বিকল্প নেই উল্লেখ্য করে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, শেখ হাসিনার বিকল্প শেখ হাসিনা। তিনি শততম জন্মদিনেও এ পৃথিবীতে থাকবেন, সেই কামনা করছি।

প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিন উপলক্ষ্যে মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে প্রগতিশীল সাংবাদিক মঞ্চ আয়োজিত ‘উন্নয়নের নেত্রী শেখ হাসিনা’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বের ফলে খাদ্য উদ্বৃত্ত দেশের তালিকায় আছে বাংলাদেশ। দেশে দারিদ্র্য কমে অর্ধেকে নেমেছে। করোনায় গত দেড় বছরে একজন মানুষকেও না খেয়ে মরতে হয়নি। গণটিকাসহ বিভিন্ন কার্যক্রমে দেশে করোনাও অনেকটা নিয়ন্ত্রণের মধ্যে চলে এসেছে। করোনার মধ্যেও প্রধানমন্ত্রী গৃহহীনদের ঘর করে দেওয়ার ঘোষণা দিয়েছেন, প্রায় দেড় লাখ মানুষকে ঘর করে দেওয়া হয়েছে। আর এসব কারণে বিশ্বনেতৃত্বও বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রশংসা করছেন।

জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে সভায় সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী, কাশেম হুমায়ুন, এনামুল হক চৌধুরী, মনজুরুল আহসান বুলবুল, সুভাষ চন্দ্র বাদল, মুন্নী সাহা প্রমুখ বক্তব্য দেন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য