,

সিনিয়র সাংবাদিক হামিদুজ্জামান রবি আর নেই

news-image

অনলাইন ডেস্ক : জাতীয় বার্তা সংস্থা বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সাবেক ব্যবস্থাপনা সম্পাদক ও সিনিয়র সাংবাদিক হামিদুজ্জামান রবি আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

হামিদুজ্জামান রবির বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি স্ত্রী, দুই পুত্রসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও সহকর্মী রেখে গেছেন।

তার ছেলে সাকিব প্রত্যয় সোমবার রাতে বাসসকে জানান, ‘আমার বাবার অক্সিজেন লেভেল উদ্বেগজনকভাবে নিচে নেমে যাওয়ায় তাকে দ্রুত রাজধানীর শংকরে ইবনে সিনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তিনি সন্ধ্যায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।’

হামিদুজ্জামান রবির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য