,

মৃত্যুর পর গিনেস বুকে ঠাঁই পেল সাভারের সেই রানী

news-image

সাভার প্রতিনিধি : বিশ্বের সবচেয়ে ছোট গরু হিসেবে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে ঠাঁই পেয়েছে সাভারের সেই রানীর নাম। তবে দুর্ভাগ্য এই স্বীকৃতি মিলেছে রানীর মারা যাওয়ার ৩৯ দিন পর। এর আগে গত ২ জুলাই গিনেস বুক অব ওয়ার্ল্ডের কাছে আবেদন জানায় শিকড় এগ্রো কর্তৃপক্ষ।

গতকাল সোমবার বিকেল ৪টার দিকে গিনেস বুক অ ওয়ার্ল্ড কর্তৃপক্ষ রানীর গিনেজ বুকে স্থান পাওয়ার খবর নিশ্চিত করে ই-মেইল পাঠিয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন খামারের পরিচালক কাজী মো. আবু সুফিয়ান। তিনি জানান, দুর্ভাগ্য এই বিশ্বস্বীকৃতি হাতে আসার আগেই গত ১৯ আগস্ট অসুস্থ হয়ে মারা যায় রানী।

সাভারে চারিগ্রাম এলাকার শিকড় এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের খামারে থাকা বিশ্বের সবচেয়ে ছোট গরু হিসেবে রানীকে নিয়ে হইচই পড়ে যায়। বক্সার ভুট্টি জাতের খর্বাকৃতির সেই গরুটির ওজন ছিল ২৬ কেজি আর উচ্চতা ২০ ইঞ্চি, দুটি দাঁতও ছিল। রানীর বয়স হয়েছিল দুই বছর।

গিনেজ বুকে এর আগের রেকর্ড অনুযায়ী বিশ্বের সর্বকনিষ্ঠ গরুটি ছিল ভারতের কেরালা রাজ্যের। চার বছর বয়সী ওই গরু উচ্চতায় ২৪ ইঞ্চি, আর ওজন ছিল ৪০ কেজি।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য