,

প্রধানমন্ত্রী আগামী বছর ভারত সফরে যেতে পারেন

news-image

নিউজ ডেস্ক : আগামী বছরের জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে ভারত সফর করতে পারেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র পাঠাতে পারেন এ বছরই। এরপরই সফরের তারিখ চূড়ান্ত করা হবে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

করোনাকালে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেওয়ার আগে নরেন্দ্র মোদির একমাত্র বিদেশ সফর ছিল বাংলাদেশে। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকীর আয়োজনে অংশ নিতে দু’দিনের সফরে চলতি বছরের মার্চে ঢাকায় এসেছিলেন ভারতের প্রধানমন্ত্রী।

৬ ডিসেম্বরকে ‘মৈত্রী দিবস’ হিসেবে স্মরণ করার প্রতিশ্রুতি দিয়েছে ভারত-বাংলাদেশ। ১৯৭১ সালের এই দিনে বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল ভারত।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে সম্প্রতি দু’দেশের প্রধানমন্ত্রীই নিউইয়র্ক যান। এমনকি দু’দেশই জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনে তাদের দ্বিপক্ষীয় সম্পর্কের ৫০ বছরের কথা তুলে ধরছে।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের