,

স্ত্রীসহ এনআরবি ব্যাংক পরিচালকের বিরুদ্ধে দুদকের মামলা

news-image

নিজস্ব প্রতিবেদক : অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এনআরবি ব্যাংক লিমিটেডের পরিচালক এম বদিউজ্জামান ও তার স্ত্রী মিসেস নাসরিন জামানের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার (২৭ সেপ্টেম্বর) দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ মামলা দুটি দায়ের করেন সংস্থাটির সহকারী পরিচালক মোহাম্মদ সাইদুজ্জামান।

দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ শফিউল্লাহ গণমাধ্যমকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

প্রথম মামলার অভিযোগে বলা হয়েছে, এনআরবি ব্যাংক লিমিটেডের পরিচালক এম বদিউজ্জামানের অবৈধ অর্থের দ্বারা তার নিজ নামে জ্ঞাত আয় বহির্ভূত এক কোটি তিন লাখ ১০ হাজার ৭২২ টাকার সম্পদ অর্জন করে তা দখলে রাখেন।

এই পরিপ্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, প্রধান কার্যালয়, ঢাকা-এর সহকারী পরিচালক মোহাম্মদ সাইদুজ্জামান বাদী হয়ে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা মোতাবেক সমন্বিত জেলা কার্যালয় ঢাকায় মামলাটি দায়ের করেন। মামলা নম্বর: ১৯।

আরেকটি মামলার অভিযোগে বলা হয়, মিসেস নাসরিন জামান তার স্বামী এনআরবি ব্যাংকের পরিচালক এম বদিউজ্জামান উভয়ে একে অন্যের সহায়তায় দুর্নীতি দমন কমিশনে দাখিলকৃত সম্পদ বিবরণীতে এম বদিউজ্জামানের অপরাধলব্ধ অর্থ দ্বারা নিজ (মিসেস নাসরিন জামান) নামে এক কোটি ৪৯ লাখ ২৮ হাজার ৯২২ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করে তা দখলে রাখেন।

অবৈধ উপায়ে অর্জন করা অর্থ একের অন্যের সহায়তায় ভোগ দখলে রাখার অভিযোগে ব্যাংকটির পরিচালক এম বদিউজ্জামান ও তার স্ত্রী মিসেস নাসরিন জামানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা এবং দণ্ডবিধির ১০৯ ধারা মোতাবেক মামলা দুটি দায়ের করেন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য