,

অনন্যা হাঁটবেন কোন পথে?

news-image

বিনোদন ডেস্ক : এক্সেল এন্টারটেইনমেন্ট ও টাইগার বেবির নতুন ছবিতে অভিনয় করবেন অনন্যা পান্ডে। ছবির নাম ‘খো গায়ে হাম কাঁহা’। ছবিতে মুম্বাইয়ের তিন বন্ধুর গল্প দেখানো হবে। ছবিটি প্রযোজনা করছেন ফারহান আখতার, রিতেশ সিধারনি, জোয়া আখতার ও রিমা কাগতি। ছবির মূল চরিত্রে দেখা যাবে সিদ্ধান্ত চতুর্বেদী, অনন্যা পান্ডে ও আদর্শ গৌরবকে। সিদ্ধান্ত ও অনন্যা একসঙ্গে দ্বিতীয়বার কাজ করছেন এই ছবিতে। এর আগে একসঙ্গে শুটিং শেষ করেছেন শকুন বাত্রার ছবি। সেই ছবির নাম এখনো ঠিক হয়নি। সিদ্ধান্ত ও অনন্যা ছাড়াও ওই ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে।

অনন্যা পান্ডেকে শেষ দেখা গিয়েছিল ‘খালি পিলি’ ছবিতে। মুক্তির অপেক্ষায় আছে প্যান ইন্ডিয়া ছবি ‘লাইগার’। এই ছবিতে তিনি দক্ষিণি তারকা বিজয় দেবরকোন্ডার সঙ্গে জুটি বেঁধেছেন।

চাঙ্কি পান্ডের মেয়ে অনন্যা পান্ডে। তাতে কী হয়েছে? বলিউডে কত তারকাসন্তানেরই তো প্রতিদিন আগমন ঘটছে। স্টারকিড হওয়ায় ইদানীং অনন্যা পান্ডের চেয়ে বেশি কেউ ট্রোলিংয়ের শিকার হননি। যোগ্যতাটা নিজেকে তৈরি করতে হয়, সেটা পদে পদে ভালোই বুঝতে পারছেন অনন্যা। কারণ হিটের দেখা নেই। বলিউডে অনন্যার তিন বছর হতে চলেছে। এর মধ্যে মাত্র তিনটি ছবি মুক্তি পেয়েছে। দুটি ছবিকেই ফ্লপ বলা যায়। করণ জোহরের ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার ২’-এর মাধ্যমে অভিষেক।

‘পতি পত্নী অউর ওহ’ হিট, তা-ও প্রশংসা পেয়েছেন কার্তিক আরিয়ান। তবে প্রথম ছবিতেই সেরা নবাগত হিসেবে ফিল্মফেয়ার জিতেছিলেন। চাঙ্কি বলেন, ‘আমার অভিনয়জীবনের ৩৪ বছরে চারবার মনোনীত হয়েছিলাম ফিল্মফেয়ার পুরস্কারের জন্য। ‘‘তেজাব”, “আঁখে’’, “হাউসফুল” এবং “আপনা স্বপ্না মানি মনি’’ ছবির জন্য। কিন্তু একবারও আমার হাতে পুরস্কার ওঠেনি। তাই প্রথম ছবিতেই ও এই পুরস্কার জিতে নিল, তখন নিজের চোখের জল আটকে রাখতে পারিনি।’ অতএব, পুরস্কার পেলেও ধরে নেওয়া যেতে পারে তিনি এখনো বলিউডে পায়ের তলার মাটি খুঁজে পাননি। তবু যেহেতু তিনি চাঙ্কি পান্ডের মেয়ে, তাই ইন্ডাস্ট্রিতে তাঁর গুরুত্ব কিছুটা আছেই।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য