,

দ্বিতীয় বিয়েতে আগ্রহ, ফুটন্ত তেলে স্বামীর নিম্নাঙ্গ ঝলসালেন স্ত্রী!

news-image

অনলাইন ডেস্ক : দ্বিতীয় বিয়ে করতে চাওয়া এবং পারিবারিক বিভিন্ন ঝামেলার জের ধরে ঘুমন্ত স্বামী গোলাম মোস্তফার গায়ে ফুটন্ত তেল দিয়ে ঝলসে দেওয়ার অভিযোগ উঠেছে স্ত্রী শারমিন আক্তারের বিরুদ্ধে। এতে স্বামীর শরীরের নিম্নাঙ্গ ঝলসে গেছে। রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ অভিযুক্ত স্ত্রীকে গ্রেফতার করেছে। ঘটনার পরে আহত স্বামীকে মিটফোর্ড হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

জানা যায়, গোলাম মোস্তফা ৯ বছর আগে শারমিন আক্তারকে বিয়ে করেন। তাদের কোনো সন্তান না হওয়ায় মোস্তফা আরও একটি বিয়ে করতে চেয়েছিলেন। দ্বিতীয় বিয়ে নিয়ে ঝগড়া হয় স্বামী-স্ত্রীর মধ্যে। এর মধ্যে গত ১৪ সেপ্টেম্বর সকালে ঘুমানোর সময়ে শারমিন আক্তার তেল গরম করে মোস্তফার শরীরের নিচের অংশে ঢেলে দেন। এতে পুরুষাঙ্গসহ তার শরীরে নিচের অংশ ঝলসে যায়। পরে তাকে মিটফোর্ড হাসপাতালে ভর্তি করান স্বজনরা। তিনি বর্তমানে ওই হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পর দিন ১৫ সেপ্টেম্বর আহতের বাবা সিরাজুল ইসলাম ব্যাপারী বাদী হয়ে কামরাঙ্গীরচর থানায় হত্যা চেষ্টার অভিযোগ এনে মামলা দায়ের করেন। এ ঘটনায় শারমিন আক্তারকে গ্রেফতার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে কামরাঙ্গীরচর থানার পরিদর্শক (তদন্ত) মোস্তফা আনোয়ার বলেন, শারমিন আক্তারকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তিনি অপরাধ স্বীকারও করেছেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য