,

২৮ সেপ্টেম্বর আগে টিকা পাবেন যারা

news-image

নিউজ ডেস্ক : সারাদেশে বিশেষ ক্যাম্পেইনের মাধ্যমে করোনাভাইরাসের ৮০ লাখ ডোজ টিকা দেওয়া হবে। এ কার্যক্রম শুরু হবে ২৮ সেপ্টেম্বর। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে এ ক্যাম্পেইন শুরু হচ্ছে।

রাজধানীসহ সারাদেশের সিটি করপোরেশন, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে কয়েক হাজার কেন্দ্রে একযোগে দেওয়া হবে এ টিকা। এবার দেওয়া হবে চীনের তৈরি সিনোফার্মের টিকা।

ক্যাম্পেইনে অগ্রাধিকার পাবেন যারা

তবে এ ক্যাম্পেইনে টিকায় অগ্রাধিকার পাবেন তারা, যারা ইতোমধ্যে রেজিস্ট্রেশন করেছেন, কিন্তু এসএমএস পাননি তারা। টিকা নিবন্ধনের কার্ড সঙ্গে নিয়ে গেলেই তারা টিকা দিতে পারবেন।

এছাড়া ২৫ বছরের বেশি বয়সীরা জাতীয় পরিচয়পত্র সঙ্গে নিয়ে গেলে দিতে পারবেন টিকা। তবে এদিন প্রথম দুই ঘণ্টায় ৫০ বছরের বেশি বয়সী নারী, শারীরিক প্রতিবন্ধীদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেওয়া হবে।

রোববার (২৬ সেপ্টেম্বর) দুপুরে ভার্চুয়ালি এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

তিনি জানান, ২৮ সেপ্টেম্বর টিকা প্রদানে দেশব্যাপী ব্যাপক কর্মযজ্ঞ পরিচালিত হবে। এর আওতায় বিপুল সংখ্যক জনগোষ্ঠী, বিশেষ করে যারা দূরে থাকেন, দরিদ্র জনগোষ্ঠী, যারা সব সময় টিকা নিতে আসতে পারেন না এবং বয়স্ক, তাদের টিকার আওতায় আনার উদ্দেশ্যে এই ক্যাম্পেইন পরিচালিত হবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সারাদেশের ছয় হাজারের বেশি কেন্দ্রে সকাল ৯টা থেকে দিনব্যাপী একাধিক শিফটের মাধ্যমে এ টিকা দেওয়া হবে।

এ টিকা দেওয়ার জন্য রাজধানীসহ সারাদেশে চার হাজার ৬০০টি ইউনিয়নের প্রত্যেকটিতে তিনটি, এক হাজার ৫৪টি পৌরসভায় একটি ও ৪৩৩টি সিটি করপোরেশন এলাকার প্রত্যেকটিতে তিনটি করে টিকাদান কেন্দ্র থাকবে বলে জানান মন্ত্রী।

এ ক্যাম্পেইনে সিনোফার্মের প্রথম ডোজের টিকা দেওয়া হবে। আগামী মাসে দেওয়া হবে দ্বিতীয় ডোজের টিকা।

টিকাদান কর্মসূচি সফল করতে ৩২ হাজার টিকাদানকারী এবং ৪৮ হাজার স্বেচ্ছাসেবীসহ মোট ৮০ হাজার মানুষ সম্পৃক্ত থাকবে।

তৃণমূল পর্যায়ের জনগণের কাছে টিকা পৌঁছে দেওয়ার জন্য এ টার্গেট নেওয়া হয়েছে। ইতোপূর্বে এ ধরনের ক্যাম্পেইনের মাধ্যমে একদিনে ৪৫ লাখ ডোজ টিকা দেওয়া হয়েছিল বলে জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের