,

২৮ সেপ্টেম্বর থেকে বিমানবন্দরে পুরোদমে করোনা পরীক্ষা শুরুর আশা

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রবাসীকর্মী ও যাত্রীদের দ্রুততম সময়ে করোনাভাইরাসের নমুনা পরীক্ষার জন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আরটি-পিসিআর ল্যাবরেটরির পরীক্ষামূলক কার্যক্রম শুরু হয়েছে। তবে ২৮ সেপ্টেম্বর থেকে ল্যাবটি পুরোদমে শুরুর আশা করছে সরকার।

রোববার (২৬ সেপ্টেম্বর) সচিবালয়ে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান এ কথা জানান।

তিনি বলেন, ‘আমাদের বন্ধুপ্রতীম রাষ্ট্র আরব আমিরাত একটি কন্ডিশন দিয়েছে। বাংলাদেশিদের যেতে হলে যাত্রার ৪৮ ঘণ্টা ও ৬ ঘণ্টা আগে বিমানবন্দরে পিসিআর টেস্ট করতে হবে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় সম্মিলিতভাবে বিমানবন্দরের ভেতরে স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক আরটি-পিসিআর ল্যাবরেটরির পরীক্ষামূলক কার্যক্রম শুরু করেছে।’

‘যদি এটি সাকসেসফুল হয় এবং সেফ ডিক্লেয়ার করে, তখন আমরা এয়ারলাইন্সগুলোকে অবহিত করব। আশা করছি ২৮ সেপ্টেম্বর থেকে…কারণ আমাদের ৪৮ ঘণ্টা সময় দিতে হবে। প্রত্যেক যাত্রীকে ৪৮ ঘণ্টা আগে পিসিআর টেস্ট করতে হবে। পিসিআর টেস্ট করার জন্য আমাদের কমপক্ষে দুদিন সময় দিতে হবে এয়ারলাইন্সগুলোকে যাত্রীদের জন্য।’

মফিদুর রহমান বলেন, ‘আশা করছি আগামী দু-তিনদিনের মধ্যে পুরোপুরিভাবে (আরটি-পিসিআর পরীক্ষা) শুরু হয়ে যাবে। এরইমধ্যে শুরু হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা ছিল, আমরা যাতে দ্রুত বাস্তবায়ন করি। সেজন্য টেস্ট কেস হিসেবে ৪৬ জনকে এরই মধ্যে পাঠিয়েছি। তারা এটা অ্যাকসেপ্ট করেছেন।’

চেয়ারম্যান আরও বলেন, ‘যে এসওপিটা পাঠিয়েছিলাম ছয়টি সংস্থার, ওটার অ্যাপ্রুভালটাও আজ পেয়ে যাব। সেক্ষেত্রে স্বাস্থ্য অধিদপ্তর বিমানবন্দর প্রস্তুত বলে ঘোষণা দেবে, মোট কতজন যাত্রী তারা হ্যান্ডেল করতে পারবেন এটা যখন জানাবেন, আমরা এয়ারলাইন্সগুলোকে জানিয়ে দেব। আশা করি দু-একদিনের মধ্যে যাত্রা শুরু হয়ে যাবে।’

এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য