,

সাড়ে ৩ হাজার কোটি টাকা আটকে ১২ প্রতিষ্ঠানে

news-image

ডজনখানেক ই-কর্মাস প্রতিষ্ঠানে আটকে আছে গ্রাহকের সাড়ে ৩ হাজার কোটি টাকা। কিছু মালিক টাকা নিয়ে বিদেশে চলে যাওয়াসহ নানা অভিযোগে, ২০টি প্রতিষ্ঠানের বিষয়ে তদন্ত করছে ইক্যাব। এরই মধ্যে বাতিল হয়েছে ৪টির সদস্যপদ, শিগগিরই বাতিল হবে আর ৬টির।

পুরান ঢাকার সাইদুর রহমান। পড়াশোনা শেষ করে শুরু করেন ব্যবসা। বিনিয়োগ করেন ই-ভ্যালিতে। শুরুতে সব ঠিকঠাক থাকলেও ইভ্যালিতে ধস নামলে আটকে যায় তার ১০ লাখ টাকা।আর ধামাকায় ১০ লাখ টাকা বিনিয়োগ করে এখন পথে বসার দশা রাফি মোল্লার।

শুধু সাইদুর-রাফি নন দিশেহারা অবস্থা এমন হাজারও গ্রাহক-বিনিয়োগকারী। ইভ্যালি, ই-অরেঞ্জ কেলেঙ্কারির পর, পুরো ই-কমার্স খাতেই এখন বেহাল অবস্থা। আস্থা হারাচ্ছে গ্রাহক, টাকা ফেরত পাওয়া নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

নানা দপ্তরের হিসাবে, ডজনখানেক ইকর্মাস প্রতিষ্ঠানে আটকে আছে কয়েক লাখ গ্রাহকের সাড়ে তিন হাজার কোটি টাকা। এ টাকা কীভাবে উদ্ধার হবে জানে না কেউ।
ক্যাবের সভাপতি গোলাম রহমান বলেন, অভিযোগ আছে কিছু প্রতিষ্ঠানের মালিক ক্রেতা-সরবরাহকারীর টাকা নিয়ে বিদেশে চলে গেছেন। বন্ধ হওয়ার শঙ্কায় আরও কিছু প্রতিষ্ঠান। এ পর্যন্ত ২০টি প্রতিষ্ঠানের বিষয়ে তদন্ত করছে ইক্যাব। এরই মধ্যে ৪টির সদস্যপদ বাতিল করা হয়েছে, এ সপ্তাহে হবে আরো ৬টির।

দেশে ই-কমার্সের বাজার ছিল দেড় বিলিয়ন ডলারের। চলতি বছর তা ২ বিলিয়ন আর ২০২৩ সালে দাড়ানোর কথা ছিল ৩ বিলিয়ন ডলারে। তবে প্রবল সম্ভাবনাময় এই খাত নিয়ে তৈরি হয়েছে উদ্বেগ-অনিশ্চয়তা।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য