,

যুক্তরাষ্ট্রে ট্রেন লাইনচ্যুত, নিহত ৩

news-image

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে যাত্রীবাহী একটি ট্রেন লাইনচ্যুতর ঘটনায় অন্তত তিন ব্যক্তি নিহত হয়েছেন বলে প্রতিবেদন প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, এই ঘটনায় আরও ৫০ জন আহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের মন্টানা অঙ্গরাজ্যে এই ঘটনা ঘটে। স্থানীয় সময় শনিবার এ দুর্ঘটনা ঘটে।

মন্টানার দুর্যোগ ব্যবস্থাপনা ও জরুরি সহায়তা বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে।

রেল পরিচালনাকারী প্রতিষ্ঠান অ্যামট্রাক-এর পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, সিয়াটেল থেকে শিকাগো যাওয়ার পথে উত্তর-মধ্য মন্টানায় এ ঘটনা ঘটে। স্থানীয় সময় বিকাল ৪টার দিকে উত্তর মন্টানার কাছে জপলিন এলাকায় পোঁছলে ট্রেনটির পাঁচটি বগি লাইনচ্যুত হয়। এতে তিনজন মারা যান এবং আহত হন অন্তত ৫০ জন। ট্রেনটিতে ১৪৭ জন যাত্রী এবং ১৩ জন ক্রু ছিলেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য