,

আফগানিস্তান নিয়ে ২৮ সেপ্টেম্বর জি-২০ সম্মেলন

news-image

অনলাইন ডেস্ক : আফগানিস্তান বিষয়ে জি-২০ শীর্ষ সম্মেলন ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। রাশিয়ার ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ভেরসিনিন বার্তা সংস্থা তাসকে এ কথা জানিয়েছেন।

সম্মেলনে রাশিয়ার প্রতিনিধিত্ব কে করছে সে বিষয়ে স্পষ্ট করে কিছু না বলে তিনি বলেন, বিষয়টি প্রক্রিয়াধীন। আগে তারা আমন্ত্রণপত্র প্রেরণ করুক।

এর আগে জি-২০ এর বর্তমান সভাপতি ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি বলেছেন, সপ্তাহ ধরে চলা জাতিসংঘের সাধারণ পরিষদের উচ্চ পর্যায়ের অধিবেশন শেষে জি-২০ সম্মেলন আয়োজনের পরিকল্পনা করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আন্তর্জাতিক বাহিনী আফগানিস্তান ছেড়ে যাওয়ার পর গত ১৫ আগস্ট দেশটির পুরোপুরি নিয়ন্ত্রণ নেয় তালেবান।

সম্প্রতি অন্তর্বর্তী সরকার গঠন করলেও এখন পর্যন্ত কোনো দেশের স্বীকৃতি মেলেনি। অন্তর্ভুক্তিমূলক সরকার গঠন ও নারী অধিকার প্রশ্নে তালেবানের প্রতিশ্রুতির বাস্তবায়ন চায় আন্তর্জাতিক সম্প্রদায়।

এদিকে কূটনৈতিক বিচ্ছিন্নতার কারণে অর্থনৈতিকভাবে ভঙ্গুর আফগানিস্তানে দুর্ভিক্ষ দেখা দেওয়ার আশঙ্কা করা হচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য