,

আফগানদের স্বার্থে তালেবানকে স্বীকৃতি দিন : জাতিসংঘে ইমরান খান

news-image

অনলাইন ডেস্ক : আফগানিস্তানের জনগণের স্বার্থে তালেবানকে স্বীকৃতি দিতে জাতিসংঘে আবেদন জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে তিনি বলেন, ‘আফগানিস্তানের জনগণের স্বার্থে আন্তর্জাতিক দুনিয়াকে পদক্ষেপ করতে হবে। আমাদের সামনে এখন একটাই পথ— আফগানিস্তানের বর্তমান সরকারকে স্থিতিশীল এবং শক্তিশালী করা।’

আফগানিস্তানের সঙ্কটের কথা তুলে ধরে ইমরান খান বলেন, ‘আমরা যদি আফগানিস্তানকে অবহেলা করি, তবে পরিস্থিতি আরও খারাপ হবে। আফগানিস্তানের অর্ধেক মানুষ এখন সঙ্কটে আছে। পরিস্থিতি এমনই চলতে থাকলে আগামী এক বছরের মধ্যে ওই দেশের ৯০ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নীচে চলে যাবেন।’

গত ১৫ আগস্ট আশরাফ গনি সরকারকে হটিয়ে ক্ষমতায় আরোহন করে তালেবান। তবে উগ্রবাদ, নারীর অধিকার খর্ব করার অভিযোগে বিশ্বের অধিকাংশ তালেবানকে স্বীকৃতি দিতে নারাজ। ফলে বন্ধ রয়েছে আন্তর্জাতিক সাহায্য পাওয়ার পথ।

এই পরিস্থিতিতে তালেবানের জন্য সাহায্যের পথ খুলতে ইসলামাবাদ মরিয়া হয়ে উঠেছে বলে মন্তব্য রাজনীতি বিশ্লেষকদের।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য