,

শুটিংয়ে ফিরছেন শুভশ্রী

news-image

অনলাইন ডেস্ক : দীর্ঘ বিরতির পর পরিচালক সপ্তাশ্ব বসুর হাত ধরে নতুন ছবির শুটিংয়ে ফিরছেন কলকাতার অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ছবির নাম ‘ডক্টর বক্সী’। এটি একটি মেডিকেল থ্রিলার।

পরিচালকের এটি চতুর্থ ছবি। তার আগের ছবি ‘জতুগৃহ’ মুক্তির অপেক্ষায়।

নতুন ছবিটি সম্পর্কে পরিচালক বললেন, ‘চিকিৎসা ব্যবস্থার গাফিলতি দেখানো হয়েছিল ‘প্রতিদ্বন্দ্বী’ ছবিতে। সে ছবির সাফল্য এই ছবির অনুপ্রেরণা। এক শ্রেণির চিকিৎসকেরা এই পেশাকে শুধুই রোজগারের মাধ্যম হিসেবে দেখেন। ‘ডক্টর বক্সী’ এমন চিকিৎসকদের বিরুদ্ধে লড়াইয়ের গল্প।’

চিকিৎসক বক্সীর চরিত্রটির জন্য পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে কথাবার্তা চলছে পরিচালকের। ছবিতে শুভশ্রীর চরিত্রটি গল্পের সূত্রধর।

‘পরিণীতা’র পরে আবার এই ছবিতে নতুন লুকে দেখা যাবে শুভশ্রীকে।

অভিনেত্রী বলেন, ‘এই ধরনের চরিত্রে দর্শক আগে আমাকে দেখেননি। ট্রাভেল ব্লগারের চরিত্র হলেও, শেড রয়েছে।’

প্রথমবার জোভানকে সঙ্গে নিয়ে শুটিং করবেন বলে জানালেন শুভশ্রী।

এই ছবিতে প্রথম বার নেগেটিভ চরিত্র করছেন বনি সেনগুপ্ত। ছবিতে তিনি একজন জেল ফেরত আসামীর ভূমিকায়।

আরেক গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে মাহি করকে। ছবিতে তিনি শাস্ত্রীয় নৃত্যশিল্পীর চরিত্রে। পুজার পরে ছবির শুটিং শুরু হতে চলেছে। আগামী বছর পয়লা বৈশাখে ছবিটির মুক্তির পরিকল্পনা রয়েছে।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের