,

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল সিএনজির চার যাত্রীর

news-image

নিজস্ব প্রতিবেদক, খুলনা : খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পূর্ব জিলেরডাঙ্গা এলাকায় সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকচালক রাকিব শেখকে আটক করেছে পুলিশ।

শুক্রবার বিকালে বালুভর্তি একটি ট্রাকটি যাত্রীবাহী সিএনজির পেছনে ধাক্কা দিয়ে সিএনজিসহ রাস্তার পাশে একটি ডোবার মধ্যে পড়ে যায়। প্রায় চার ঘণ্টা চেষ্টা চালিয়ে বিকাল সাড়ে ৫টায় ডোবার ভেতর থেকে চারজনের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস।

নিহতরা হলেন, সিএনজিচালক ডুমুরিয়ার শরাফপুরের জাকারিয়া সরদারের ছেলে ইলিয়াস সরদার (৪৫), রুদাঘরা গ্রামের মহিউদ্দিনের মেয়ে রেশমা খাতুন (৩২), অজ্ঞাত নারী (৩৫) ও অজ্ঞাত পুরুষ (৪৫)।
ডুমুরিয়া থানার ওসি মো. ওবাইদুর রহমান জানান, বালুভর্তি ট্রাক এবং যাত্রীবাহী সিএনজি খুলনার দিকে যাচ্ছিল। ট্রাকটি সিএনজির পেছনে ধাক্কা দিয়ে সিএনজিসহ রাস্তার পাশে একটি ডোবার মধ্যে পড়ে যায়। সিএনজির ওপর বালুভর্তি ট্রাক পড়ায় সেটি পানির নিচে দেবে যায়। এতে সিএনজি থেকে কেউ বের হতে পারেনি। পরে ডুমুরিয়া ফায়ার সার্ভিসের ডুবুরিরা পানির ভেতর থেকে চার জনের লাশ উদ্ধার করে। দুর্ঘটনার পর উদ্ধার কাজ চালানোর জন্য খুলনা-সাতক্ষীরা মহাসড়কে প্রায় ৪ ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। এতে রাস্তার দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে। পরে বিকাল ৫টায় উদ্ধার কাজ শেষ হলে সড়ক খুলে দেওয়া হয়।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়