রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

দীঘির নায়ক এবার কলকাতার বনি

news-image

বিনোদন প্রতিবেদক : মা নায়িকা দোয়েল, বাবা নায়ক থেকে অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত হওয়া সুব্রত। মেয়ে অভিনয়ে নাম করবেন এটাই স্বাভাবিক। হলোও তাই। শিশুশিল্পী হিসেবে পর্দায় হাজির হয়ে দীঘি সারা দেশ মাতিয়ে দিলেন। একটি মোবাইল অপারেটরের বিজ্ঞাপনে মডেল হয়ে সাড়া ফেলে দিয়েছিলেন। বাবা-মেয়ের সেই বিজ্ঞাপন সবাইকে আবেগে ভাসিয়েছিলো।

এরপর দীঘি বাবা-মায়ের পথ ধরে নাম লেখালেন চলচ্চিত্রে। দর্শক জয় করলেন ‘চাচ্চু’, ‘দাদী মা’, ‘পাঁচ টাকার প্রেম’সহ একের পর এক হিট ছবিতে। নায়ক রাজ্জাকের সঙ্গে জুটি বেঁধে ছোট্ট শিশুর রোমান্টিক গান কিংবা ডেঞ্জারম্যান ডিপজলের সঙ্গে দুষ্টু মিষ্টি দীঘি রাতারাতি তারকা বনে গেলেন। তার নাম পৌঁছে গেল সারা দেশে।

এবার ‘মানব দানব’ সিনেমায় কাজ করবেন চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। তার সঙ্গে অভিনয় করবেন কলকাতার চিত্রনায়ক বনি সেনগুপ্তর। শাপলা মিডিয়ার প্রযোজনায় সিনেমাটি পরিচালনার দায়িত্ব পেয়েছেন বজলুর রাশেদ চৌধুরী।

প্রার্থনা ফারদিন দীঘি জাগো নিউজকে বলেন, ‘অক্টোবর মাস থেকে বাংলাদেশে সিনেমাটির শুটিং শুরু হবে বলে আমি জেনেছি। বাকী শুটিং কোথায় হবে সেটা আমি এখনও জানি না।’ সিনেমাটি প্রসঙ্গে পরিচালক বজলুর রাশেদ চৌধুরীর ভাষ্য, জেলেপাড়ার গল্পে সিনেমা এখানে গ্ল্যামারের চেয়ে অভিনয়টা বেশি দরকার। বনি ও দীঘি ভালো অভিনয় করেন, তারা চরিত্রের গভীরতা বুঝে নিজেদের সেরাটা উপহার দেবেন বলে মনে করি।

 

এ জাতীয় আরও খবর

দেশজুড়ে এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

ধীরে ধীরে ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নে নজর দিচ্ছি : অর্থমন্ত্রী

বাজেটে নিম্ন আয়ের মানুষের করদায় সাড়ে ১৬ শতাংশ বাড়তে পারে : সিপিডি

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

ঝটিকা মিছিল থেকে পালাতে গিয়ে আটক ২

তিন বছর পূর্ণ করল ডিজিটাল মিডিয়া ফোরাম

চীন সফরে ১৭ চুক্তির সম্ভাবনা, তিস্তা নিয়ে আলোচনা

ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

শুধু খেলাধুলা নয়, সবক্ষেত্রে দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী

ঋণনির্ভর নয়, বিনিয়োগনির্ভর অর্থনীতির রূপরেখা

রাজধানীতে কিশোর গ্যাংয়ের ভয়াবহ বিস্তার

পাথরবোঝাই ট্রাক উল্টে দুইজনের মৃত্যু