,

আবারও শুটিংয়ে ফিরছেন নুসরাত

news-image

বিনোদন ডেস্ক : মা হওয়ার পর আবারও শুটিংয়ে ফিরতে যাচ্ছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান। ‘জয় কালী কলকাত্তাওয়ালি’ সিনেমায় দেখা যাবে তাকে। সঙ্গে জুটি বেঁধেছেন সোহম চক্রবর্তী।

সুদেষ্ণা রায় ও অভিজিৎ গুহ পরিচালিত সিনেমাটির শুটিং এরইমধ্যে শুরু হয়ে গেছে। কিন্তু নুসরাতের শুটিং শুরু হবে আগামী ১ অক্টোবর থেকে। রাজারহাটে শুটিংয়ে দেখা যাবে এই অভিনেত্রীকে। শুটিং চলবে ৮ অক্টোবর পর্যন্ত।

সিনেমার চারটি মুখ্য চরিত্রে অভিনয় করবেন সোহম, নুসরাত জাহান, সুস্মিতা চট্টোপাধ্য়ায় ও সোমরাজ মাইতি। সিনেমায় তিন বন্ধু সোহম, সোমরাজ ও সুস্মিতার চরিত্রের নাম অনীশ, সুজয়, মিলি। সবাই ভালো পরিবারের সন্তান হলেও চাকরি না পেয়ে পকেটমারি শুরু করেন তারা। একটি কালীমূর্তি চুরির ঘটনাকে কেন্দ্র করে তাদের সঙ্গে পরিচয় হয় রাকার। এই রাকা চরিত্রেই দেখা যাবে নুসরাত জাহানকে।

ম্যধবিত্ত পরিবারের মেয়ে রাকা নাচের একটি স্কুল চালান। পরে নানা ঘটনায় অনীশের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু এরইমধ্যে মিথ্যে বলে রাকার কাছে ধরাপড়ে যায় অনীশ। তাদের প্রেমের এ কাহিনি আর কালীমূর্তি চুরি যাওয়ার ঘটনাকে কেন্দ্র করেই সিমেনাটির গল্প তৈরি হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য