,

প্রথমবার ফেসবুক লাইভে এসে যা বললেন শাবনূর

news-image

বিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা শাবনূর। পরিবারের সঙ্গে দীর্ঘদিন থাকেন অস্ট্রেলিয়ার সিডনিতে। পরবাসে থাকলেও প্রায়ই শোনা যায়, বাংলা সিনেমায় ফিরবেন চিত্রনায়িকা শাবনূর। কিন্তু সেটা কবে, তা নিশ্চিত জানাতে পারছিলেন না কেউই।

এবার নিজেই জানালেন অভিনয়ে ফেরার ইচ্ছের কথা। শুক্রবার নিজের ফেসবুক আইডি থেকে লাইভে এসে এ কথা জানান শাবনূর। কয়েকদিন আগেই ফেসবুকে আইডি খুলেছেন এ অভিনেত্রী। ফেসবুকেও এটাই তার প্রথম লাইভ। লাইভে তার সঙ্গে ছিল ইনাইয়া, যাকে নিজের টিমমেট বলে পরিচয় করিয়ে দেন শাবনূর।

লাইভে শাবনূর বলেন, ‘আমরা ব্যক্তিগতভাবে সবাই সুখে-দুখে দিন কাটাই। আমি মানুষকে বিনোদন দিতে চাই। এখনো কাজ করতে চাই। আমাকে নিয়ে যদি তেমন গল্পের সিনেমা কেউ বানাতে চান, আমার মতো করে যদি গল্পটা বলতে চান, তাহলে আমি অবশ্যই অভিনয় করবো।’

ভক্তদের ধন্যবাদ জানিয়ে শাবনূর বলেন, ‘আপনাদের ধন্যবাদ। অনেকে বলেছেন, আমার নামে ফেসবুকে অনেকে ফেক আইডি খুলেছে, আপনারা আসল শাবনূরকে চিনতে পারেন না। এবার থেকে সব স্পষ্ট হয়ে গেল। বিভ্রান্তির আর কোনো সুযোগ নেই। এটা আমার আসল আইডি। এখানে এলেই আপনাদের প্রিয় শাবনূরকে পেয়ে যাবেন।’

তিনি বলেন, ‘আমি খুবই এক্সাইটেড। সবার সঙ্গে যোগাযোগ করতে পেরে খুবই ভালো লাগছে। এখন থেকে আমি আপনাদের সঙ্গেই থাকবো।’

গত ১৪ সেপ্টেম্বর প্রকাশিত নিজের ইউটিউবের ভিডিওতে শাবনূর বলেন, ‘বন্ধুরা, তোমাদের সঙ্গে থাকতে চাই, তোমাদের পাশে থাকতে চাই এবং তোমাদের ভালোবাসা পেতে চাই।’

সেই সঙ্গে ভক্তদের কাছে তার ছোট্ট টিমেরও পরিচয় করিয়ে দেন। সেই টিমে আছে তিনজন সদস্য। তাদের একজন শাবনূরের ছেলে আইজান। বাকি দুজনের নাম ইহান ও ইনাইয়া।

সর্বশেষ ২০১৫ সালে ‘পাগল মানুষ’ সিনেমায় দেখা গেছে শাবনূরকে। এরপর আর কোনো সিনেমায় দেখা মেলেনি দর্শকপ্রিয় এ তারকাকে। সিনেমা ছেড়ে দূরে থাকলেও এ অভিনেত্রী জনপ্রিয়তায় ভাটা পড়েনি। তাই ভক্তদের কাছাকাছি থাকতে স্যোশাল মিডিয়ায় সরব হয়েছেন এ অভিনেত্রী।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য