,

হোয়াইট হাউজের সামনে মোদীবিরোধী বিক্ষোভ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে বসবাসরত ভারতীয়রা বৃহস্পতিবার হোয়াইট হাউজের সামনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বিক্ষোভ করেছে। যুক্তরাষ্ট্রে তার সফরের প্রতিবাদে বেশ কিছু ভারতীয়রা এ বিক্ষোভে অংশ নেয়। এসময় তারা ‘ফ্যাসিজমের হাত থেকে ভারতকে বাঁচাও’ লেখা সংবলিত প্লেকার্ড নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে।

মানবাধিকার লঙ্ঘন, অন্যান্য সংখ্যালঘুসহ মুসলিমদের নির্যাতন, নতুন কৃষি আইন এবং ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে অভিযানের ফলে তারা নরেন্দ্র মোদীর সমালোচনা করেন। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে জাতিসংঘের ৭৬তম সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফরে যান নরেন্দ্র মোদী। সেখানে শনিবার তার ভাষণ দেওয়ার কথা রয়েছে।

এ মুহূর্তে তিনি কোয়াড সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন এবং জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগার সঙ্গে বৈঠকে অংশগ্রহণ করবেন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য