,

করোনা শনাক্তের হার ৪.৫৪

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশে করোনাভাইরাসে শনাক্ত রোগীর সংখ্যা কমছে। সবশেষ গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার হয়েছে ৪ দশমিক ৫৪ শতাংশ। ফলে টানা চারদিন ধরে শনাক্তের হার ৫ শতাংশের নিচে রয়েছে।

এর আগে প্রায় সাড়ে ছয় মাস পর মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) ৫ শতাংশের নিচে নেমে আসে করোনা রোগী শনাক্ত। তখন শনাক্তের হার ছিল ৪ দশমিক ৬৯ শতাংশ। বুধবার (২২ সেপ্টেম্বর) শনাক্তের হার হয় ৪ দশমিক ৭৯ শতাংশ। এরপর বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) শনাক্তের হার হয় ৪ দশমিক ৬১ শতাংশ।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় ২৭ হাজার ১৪১টি নমুনা সংগ্রহ ও নমুনা পরীক্ষা করা হয় ২৭ হাজার ১৪১টি। এ পর্যন্ত মোট ৯৫ লাখ ৭৯ হাজার ১১১টি নমুনা পরীক্ষা করা হয়। সবশেষ ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে নতুন রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ২৩৩ জন। নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ৪ দশমিক ৫৪ শতাংশ। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৬ দশমিক ১৮ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. রুবেদ আমিন করোনা পরিস্থিতি সংক্রান্ত ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে বলেছিলেন, বর্তমানে করোনা সংক্রমণ ক্রমেই কমছে। স্বাস্থ্যবিধি মেনে চললে সংক্রমণ আরও কমে আসবে বলে তিনি আশা ব্যক্ত করেন।

এদিকে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৩১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭ হাজার ৩৬৮ জনে। গত ২৪ ঘণ্টায় মৃত ৩১ জনের মধ্যে পুরুষ ১৮ এবং নারী ১৩ জন। এ সময়ের মধ্যে ঢাকায় ১৬, চট্টগ্রামে ৮, রাজশাহীতে ২, খুলনায় ১, সিলেটে ১, রংপুরে ২ ও ময়মনসিংহে বিভাগে ১ জন মারা গেছেন। তবে বরিশালে কারও মৃত্যু হয়নি।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য