বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রোহিঙ্গা সংকটে ১৮ কোটি ডলার সহযোগিতার ঘোষণা যুক্তরাষ্ট্রের

news-image

কূটনৈতিক প্রতিবেদক : রোহিঙ্গা সংকটে আরও প্রায় ১৮ কোটি ডলারের সহযোগিতার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। আজ বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস এ ঘোষণা দেন।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস বলেন, জাতিসংঘের যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত থমাস গ্রিনফিল্ড রোহিঙ্গা সংকট নিরসনে আরও ১৮ কোটি ডলারের ঘোষণা দিয়েছেন। এ অর্থ মিয়ানমারের রাখাইন রাজ্য, বাংলাদেশ এবং যে সব অঞ্চলে যেখানে রোহিঙ্গা রয়েছে, সেখানে খরচ করা হবে। ২০১৭ সালের আগস্ট থেকে নতুন এ অর্থসহ রোহিঙ্গাদের জন্য মানবিক সহযোগিতায় যুক্তরাষ্ট্র মোট দেড় শ কোটি ডলারের বেশি দিয়েছে। ২০১৭ সালের আগস্টে ৭ লাখ ৪০ হাজারের বেশি রোহিঙ্গা মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে জাতিগত নিধন এবং অন্যান্য ভয়াবহ নৃশংসতা ও নির্যাতনের মুখে পালিয়ে বাংলাদেশের কক্সবাজারে আশ্রয় নিয়েছে।

যুক্তরাষ্ট্রে দেওয়া দেড় শ কোটি ডলারের মধ্যে ১২০ কোটি ডলার বাংলাদেশে থাকা প্রায় ৯ লাখ রোহিঙ্গা এবং স্থানীয় ৪ লাখ ৭২ হাজারের বেশি বাংলাদেশিদের জন্য বিভিন্ন প্রকল্পের মাধ্যমে খরচ করা হয়েছে। এ অর্থ শিক্ষা, খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য, পুষ্টি, আশ্রয়, দুর্যোগ ব্যবস্থাপনা, পানি, পয়োনিষ্কাশন এবং স্বাস্থ্যবিধিতে ব্যবহার করা হয়েছে। এ ছাড়া করোনা মহামারি মোকাবিলায়ও এ অর্থ খরচ করা হয়েছে।

নেড প্রাইস বলেন, রোহিঙ্গা সংকটের দীর্ঘ মেয়াদি সমাধানে অনেক দেশ সহযোগিতা করে যাচ্ছে, তাতে সাধুবাদ জানায় যুক্তরাষ্ট্র। যদিও রোহিঙ্গাদের জন্য আরও সাহায্য দরকার। রোহিঙ্গা সংকটে অতিরিক্ত তহবিল নিয়ে এগিয়ে আসার জন্য দাতাদের আহ্বানও জানিয়েছে যুক্তরাষ্ট্র।

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল