,

‘তদবিরের কমিটি দিয়ে আন্দোলন হবে না’

news-image

নিজস্ব প্রতিবেদক : মেয়াদোত্তীর্ণ সব কমিটি ঢেলে সাজানোর পরামর্শ দিয়েছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্যরা। কমিটি পুনর্গঠনে তদবির-সুপারিশ উপেক্ষা করে ত্যাগী ও যোগ্যদের জায়গা দিতে নীতিনির্ধারকদের প্রতি অনুরোধ জানিয়েছেন তাঁরা। উপঢৌকনের বিনিময়ে নেতাদের মন রক্ষার কমিটি যাতে না হয়, সে ব্যাপারে তাঁরা কার্যকর পদক্ষেপ চান।

গতকাল বৃহস্পতিবার গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে দ্বিতীয় দফা ধারাবাহিক সভার শেষ দিনে খুলনা, বরিশাল ও রাজশাহীর নেতারা অংশ নেন। যুক্তরাজ্য থেকে ভার্চুয়াল মাধ্যমে সভায় সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সভায় স্থায়ী কমিটির সদস্যরা অংশ নেন।

বৈঠকে কয়েকজন নেতা কমিটি গঠনের প্রসঙ্গ তুলে অভিযোগ করেন, কমিটি গঠনের সময় হলে মফস্বল থেকে নেতারা ঢাকায় আসেন। লবিং-তদবির করে কমিটির পদ বাগিয়ে নেন।

এভাবে মাছের কার্টন উপহার দিয়ে কমিটির নেতা হয়েছেন অনেকে। ঢাকা থেকেও সাংগঠনিক টিম এলাকায় গিয়ে উপঢৌকন নেন। তাঁদের মন রক্ষা করতে না পারলে কমিটিতে জায়গা হয় না, এমন অনেক ঘটনা আছে।

বরিশালের এক নেতা অভিযোগ করেন, নেতাদের ঠিকমতো আপ্যায়ন করতে না পারলে, বরিশাল-বাগেরহাটের ইলিশ-চিংড়ি উপহার দিতে না পারলে কমিটির নেতা হওয়া যায় না।

বৈঠকে ওই নেতার বক্তব্যের সঙ্গে সুর মিলিয়ে রাজশাহীর এক নেতাও বলেন, নেতারা এলাকায় যাওয়ার আগে বিমানের টিকিট, লঞ্চের কেবিন বুকিং দিতে হয়। এভাবে কমিটি গঠন হলে দলকে আন্দোলনে নেওয়া কঠিন হবে। এমন তদবিরের কমিটি দিয়ে আন্দোলনে সাফল্য আসবে না।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য