রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ফুলকপি দিয়ে গরুর মাংস ভুনা

news-image

নিউজ ডেস্ক : গরুর মাংস আমাদের কার না প্রিয়। এটি খেতে সবাই-ই পছন্দ করেন। গরুর মাংস দিয়ে নানা রকম পদ তৈরি করা যায়। তবে আপনি চাইলেই ভিন্ন স্বাদে ফুলকপি দিয়ে গরুর মাংস রান্না করতে পারেন। এটি খেতে খুবই সুস্বাদু একটি খাবার। এটি ভাত-রুটির সঙ্গেও দারুন খেতে লাগে।

চলুন জেনে নেই গরুর মাংসের ফুলকপি ভুনা-

প্রয়োজনীয় উপকরণ

১. গরুর মাংস হাফ কেজি

২. ফুলকপি ১টি

৩. পেঁয়াজ কাটা ১ বাটি

৪. আদা বাটা ২ টেবিল চামচ

৫. রসুন বাটা ২ টেবিল চামচ

৬. লবণ স্বাদ অনুযায়ী

৭. হলুদ গুঁড়া ১ টেবিল চামচ

৮. মরিচ গুঁড়া ২ টেবিল চামচ

৯. তেজপাতা ২টি, এলাচ ২টি, দারুচিনি ১ টুকরো

১০. জিরা গুঁড়া ২ টেবিল চামচ

১১. ধনেপাতা কুচি সামান্য

১২. কাঁচামরিচ৫ টি

১৩. তেল পরিমাণমতো।
প্রস্তুত পদ্ধতি

প্রথমে মাংস ও ফুলকপি মাঝারি টুকরো করে কেটে ধুয়ে নিন। এরপর একটি প্যানে তেল গরম করে নিন। একে একে পেঁয়াজের টুকরো, গরম মসলা ও তেজপাতা হালকা ভেজে নিতে হবে। এবার সব বাটা ও গুঁড়া মসলাগুলো পরিমাণ অনুযায়ী মিশিয়ে দিন। ভালো করে মসলাগুলো নেড়ে কষিয়ে নিন। স্বাদ অনুযায়ী লবণ দিবেন। মসলার উপরে যখন তেল ভেসে উঠবে তখন গরুর মাংস দিয়ে নেড়ে কষিয়ে নিতে হবে। তারপর পরিমাণমতো পানি দিয়ে ঢেকে রান্না করতে হবে অন্তত আধা ঘণ্টা। মাংস হয়ে এলে এর সঙ্গে ফুলকপি মিশিয়ে দিন। এরপর জিরা গুঁড়া, ধনেপাতা কুচি ও কাঁচা মরিচ দিয়ে ঢেকে ১৫ মিনিট রান্না করুন। এরপর নামিয়ে পরিবেশন করুন দারুন মজার গরুর মাংসের ফুলকপি ভুনা।

 

এ জাতীয় আরও খবর

দেশজুড়ে এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

ধীরে ধীরে ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নে নজর দিচ্ছি : অর্থমন্ত্রী

বাজেটে নিম্ন আয়ের মানুষের করদায় সাড়ে ১৬ শতাংশ বাড়তে পারে : সিপিডি

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

ঝটিকা মিছিল থেকে পালাতে গিয়ে আটক ২

তিন বছর পূর্ণ করল ডিজিটাল মিডিয়া ফোরাম

চীন সফরে ১৭ চুক্তির সম্ভাবনা, তিস্তা নিয়ে আলোচনা

ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

শুধু খেলাধুলা নয়, সবক্ষেত্রে দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী

ঋণনির্ভর নয়, বিনিয়োগনির্ভর অর্থনীতির রূপরেখা

রাজধানীতে কিশোর গ্যাংয়ের ভয়াবহ বিস্তার

পাথরবোঝাই ট্রাক উল্টে দুইজনের মৃত্যু